ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করা হয়েছে। তাঁরা

2026-09-16T17:30:15+06:00
2026-09-16T17:30:15+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০ পিএম 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করার অভিযোগে সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব করা হয়েছে। তাঁরা হলেন এম হাসানুজ্জামান তুষার ও মোহাম্মদ হাসান চৌধুরী। তাঁদের আগামী ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে স্বশরীরে হাজির হয়ে মন্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

প্রসিকিউশনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ বুধবার এ আদেশ দেন।

প্রসিকিউটর গাজী এম এইচ তামীম বলেন, সুপ্রিম কোর্টের ওই দুই আইনজীবী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তাঁদের স্ট্যাটাস আদালতের নজরে আনা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনে বলা হয়, তাঁদের একজন ফেসবুক স্ট্যাটাসে ট্রাইব্যুনালকে ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্ট’ উল্লেখ করে রায়ের তীব্র নিন্দা ও প্রত্যাখ্যানের কথা বলেছেন। ওই স্ট্যাটাসের মন্তব্যের ঘরে আরেক আইনজীবীও ট্রাইব্যুনালের রায়কে ‘অবৈধ’ ও ‘ফরমায়েশি’ উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানান।

প্রসিকিউটর তামীম বলেন, তাঁরা আইনজীবী এবং আদালত সম্পর্কে কী বলা যায় বা যায় না, তা তাঁরা ভালোভাবেই জানেন। একজন আইনজীবী আদালত সম্পর্কে এ ধরনের মন্তব্য করার পর ব্যবস্থা নেওয়া না হলে সাধারণ মানুষের কাছে তা বৈধ বলে মনে হতে পারে। এ ধরনের বিভ্রান্তি এড়াতেই আদালতের কাছে আবেদন করা হয়েছে।

এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

লোডশেডিংয়ে শীর্ষে ময়মনসিংহ, সবচেয়ে কম বরিশালে
ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন দেড় শতাধিক বসতবাড়ি
মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম
কুড়িগ্রামে আমন মৌসুমে আরও ৫০০ টন ইউরিয়া বরাদ্দ
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

সর্বাধিক পঠিত 

অনলাইন প্রতারণা, বাংলাদেশ কেন সহজ টার্গেট
অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
সাড়ে সাত বছর পর মুক্ত আকাশে কনডেম সেলে জন্ম নেয়া রাথি
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]