নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে নজরুল বর্ষ উপলক্ষে ‘গাহি সাম্যের গান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় নরসিংদী

2026-09-16T15:50:03+06:00
2026-09-16T15:50:03+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫০ পিএম 
সংগৃহীত ছবি
নরসিংদীতে নজরুল বর্ষ উপলক্ষে ‘গাহি সাম্যের গান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ৮টায় নরসিংদী প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নরসিংদী প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক।

নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মাখন দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুল হক পলশ ও অধ্যাপক জহিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. সফিউল্লাহ, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, নরসিংদী প্রেসক্লাবের উপদেষ্টা বাবু নিবারণ রায়, আব্দুর রহমান ভুইয়া, মোস্তফা কামাল সরকার ও সাবেক সভাপতি হাবিবুর রহমান।

এ সময় নরসিংদী প্রেসক্লাবের সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, সব উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাংবাদিক, সাহিত্যিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিচারণ করে বক্তারা কবির জীবন ও সাহিত্যের নানা দিক তুলে ধরেন। তারা বলেন, কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের বাতিঘর তথা বিদ্রোহী কবি। তাঁর কবিতা ও গান আমাদের প্রতিটি সংগ্রাম এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা জোগায়।

বক্তারা আরও বলেন, নজরুল কেবল একজন কবিই নন, তিনি ছিলেন সাম্য ও মানবতার প্রতীক এবং প্রেমের কবি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল ৭ জনের
ট্রাইব্যুনালের রায় নিয়ে মন্তব্য করায় সুপ্রিম কোর্টের দুই আইনজীবীকে তলব
জ্বালানি খাতের সাবেক কর্তাদের নতুন ঠিকানা এজাজের প্রতিষ্ঠান
চীন ও এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতায় চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী
মক্কায় ড্রোন হামলার কঠোর নিন্দা জানালো বাংলাদেশ

সর্বাধিক পঠিত 

অনলাইন প্রতারণা, বাংলাদেশ কেন সহজ টার্গেট
অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
উদ্ভাবন-সৃজনশীলতায় সেরা গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]