গণপূর্ত কর্মচারীদের ৯ দফা দাবিতে সমাবেশ ও স্মারকলিপি

ময়মনসিংহ প্রতিনিধি

সারাদেশ

সুপ্রিম কোর্টের রায় পাঁচ বছরেও বাস্তবায়ন না হওয়া, কার্যভিত্তিক কর্মচারীদের অস্থায়ী নিয়মিত প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তি, দৈনিকভিত্তিক কর্মচারীদের অস্থায়ী নিয়মিত

2026-09-16T16:36:58+06:00
2026-09-16T16:36:58+06:00
বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬,
১ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গণপূর্ত কর্মচারীদের ৯ দফা দাবিতে সমাবেশ ও স্মারকলিপি
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
সুপ্রিম কোর্টের রায় পাঁচ বছরেও বাস্তবায়ন না হওয়া, কার্যভিত্তিক কর্মচারীদের অস্থায়ী নিয়মিত প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তি, দৈনিকভিত্তিক কর্মচারীদের অস্থায়ী নিয়মিত প্রতিষ্ঠানে আনা এবং স্থায়ী সেটআপ বাস্তবায়নসহ ৯ দফা দাবি আদায়ে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ গণপূর্ত কর্মচারী ইউনিয়ন জেলা কমিটি।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় ময়মনসিংহ নগরীর গণপূর্ত ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। পরে প্রধান প্রকৌশলী বরাবর নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে স্মারকলিপি দেওয়া হয়।

স্মারকলিপিতে ময়মনসিংহ গণপূর্ত শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নাজমুল হোসাইন ও সাধারণ সম্পাদক মির্জা মোসাদ্দেক হোসেন স্বাক্ষর করেন। এর অনুলিপি ময়মনসিংহ গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, ময়মনসিংহ গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং ময়মনসিংহ গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর কাছেও দেওয়া হয়েছে।

নেতৃবৃন্দ জানান, গণপূর্ত অধিদপ্তরের কার্যভিত্তিক কর্মচারীদের অস্থায়ী নিয়মিতকরণের জন্য ৬৩২ ও ৮৯৩ জন কর্মচারীর দুটি ফাইল হাইকোর্টের রায় বাস্তবায়নের লক্ষ্যে বর্তমানে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ শাখার অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অবিলম্বে রায় বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেও তা বাস্তবায়ন করা হচ্ছে না বলে তারা অভিযোগ করেন।

তারা জানান, কার্যভিত্তিক কর্মচারীদের মধ্যে অনেকে মারা গেছেন এবং কেউ কেউ বয়সজনিত কারণে চাকরি থেকে অবসর নিয়েছেন। মৃত্যু ও বয়সজনিত কারণে অবসর নেওয়ায় একদিকে তারা বেতন পাচ্ছেন না, অন্যদিকে সরকারি বাসায় থাকা কর্মচারীদের সেসব বাসা ছেড়ে দিতে হচ্ছে। এতে এসব কর্মচারী দুর্বিষহ মানবেতর জীবনযাপন করছেন। ফলে তাদের মধ্যে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

নেতৃবৃন্দ আরও জানান, গণপূর্ত অধিদপ্তরের স্থায়ী সেটআপ না থাকায় কার্যভিত্তিক কর্মচারীরা পেনশন পাচ্ছেন না। অথচ গণপূর্ত অধিদপ্তরের প্রচলিত বিধি অনুযায়ী কার্যভিত্তিক কর্মচারীদের অস্থায়ী নিয়মিত প্রতিষ্ঠানে অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। এরপরও এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ কর্মচারীকে নিয়মিত করে পেনশনের আওতায় আনা হচ্ছে না।

তাদের দাবি, সুপ্রিম কোর্টের রিভিউ রায়ের বিষয়ে আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের প্রবিধি শাখা প্রায় ১ হাজার ৫০০ কর্মচারীর পক্ষেও মতামত দিয়েছে। এরপরও অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ শাখা, গণপূর্ত মন্ত্রণালয় ও গণপূর্ত অধিদপ্তর বিষয়টি বাস্তবায়নে বারবার টালবাহানা করছে বলে অভিযোগ করেন তারা।

দ্রুত প্রায় ১ হাজার ৫০০ কর্মচারীকে নিয়মিত করে পেনশনের আওতায় আনার পাশাপাশি সুপ্রিম কোর্টের রায় বাস্তবায়নসহ ৯ দফা দাবি দ্রুত কার্যকর করার দাবি জানান গণপূর্ত কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

লোডশেডিংয়ে শীর্ষে ময়মনসিংহ, সবচেয়ে কম বরিশালে
ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন দেড় শতাধিক বসতবাড়ি
মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম
কুড়িগ্রামে আমন মৌসুমে আরও ৫০০ টন ইউরিয়া বরাদ্দ
ডেঙ্গু প্রতিরোধে নওগাঁয় যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান

সর্বাধিক পঠিত 

অনলাইন প্রতারণা, বাংলাদেশ কেন সহজ টার্গেট
অটোরিকশা-ভ্যান মালিক সমিতির সংবাদ সম্মেলন
রাজধানীর যানজট নিরসনে প্রতি ১৫ দিনে সমন্বয় সভা
সাড়ে সাত বছর পর মুক্ত আকাশে কনডেম সেলে জন্ম নেয়া রাথি
বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী, কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]