হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৩৫০ ছাড়ানো সংগ্রহ

স্পোর্টস ডেস্ক

খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছিলেন ট্রাভিস হেড। তবে দ্বিতীয় ম্যাচে

2026-09-18T17:36:04+06:00
2026-09-18T17:36:04+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
হেডের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার ৩৫০ ছাড়ানো সংগ্রহ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৬ পিএম 
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৪ রান করে সাজঘরে ফিরেছিলেন ট্রাভিস হেড। তবে দ্বিতীয় ম্যাচে দেখিয়েছেন নিজের চিরচেনা রূপ। সেঞ্চুরি হাঁকিয়ে তুলোধুনো করেছেন স্বাগতিক বোলারদের। তার ব্যাটে ভর করে দ্বিতীয় ওয়ানডেতে অজিরা দাঁড় করিয়েছে ৬ উইকেটে ৩৫৬ রানের বিশাল সংগ্রহ।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) হারারেতে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। কিন্তু তার সিদ্ধান্ত চাপে ফেলতে পারেনি অস্ট্রেলিয়াকে। ১৫ চার ও ৩ ছক্কায় ৮৪ বলে ১১২ রান করেছেন হেড। অর্ধশতক করেছেন অধিনায়ক মিচেল মার্শ ও কপার কনোলি।

উদ্বোধনী জুটিতে ১৩০ রান যোগ করেন মিচেল মার্শ ও ট্রাভিস হেড। সেই জুটি ভাঙেন ওয়েলিংটন মাসাকাদজা ৫৩ রানে থাকা অজি অধিনায়ক মিচেল মার্শকে বোল্ড করে। তবে সেঞ্চুরি আদায় করে নেন ট্রাভিস হেড। বেধড়ক পেটান জিম্বাবুয়ের বোলারদের। ১৩৩ স্ট্রাইক রেটে ১১২ রান করেন তিনি আউট হওয়ার আগে। ওয়েসলি মাধেভেরের বলে তিনি আউট হলে দলীয় ১৯০ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা।

নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে ২১ রান করা জশ ইংলিশকে ফেরান মাসাকাদজা। ২২৯ রানে তৃতীয় উইকেট হারায় অস্ট্রেলিয়া। ২০ রানের বেশি করতে পারেননি অ্যালেক্স ক্যারি। ব্র্যাড ইভান্সের বলে আউট হয়েছেন বেন কারানকে ক্যাচ দিয়ে। তার বিদায়ে চতুর্থ উইকেট হারায় অজিরা ২৮৬ রানে।

হেডের পর বড় ইনিংস খেলার সুযোগ তৈরি হওয়া কপার কনোলি অবশ্য থেমেছেন ৭৮ রানে ব্র্যাড ইভান্সের বলে ব্রেন্ডন টেইলরকে ক্যাচ দিয়ে। ২৯৭ রানে ৫ উইকেট হারানো অজিরা শেষ পর্যন্ত ৬ উইকেটে ৩৫৬ রান সংগ্রহ করে।

শেষদিকে সেটি সম্ভব হয়েছে অলিভার পিকের ১৮ বলে ৪১ রানের ঝোড়ো ইনিংসে। দুটি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ছিলেন তিনি। তাকে সঙ্গে দিয়ে ৬ রানে অপরাজিত ছিলেন নাথান এলিসও।

জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট পেয়েছেন ব্র্যাড ইভান্স। দুটি ওয়েলিংটন মাসাকাদজা ও একটি ওয়েসলি মাধেভেরে।

সিরিজের প্রথম ম্যাচে ৫৯ রানে জিতে ১-০ তে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

এআই’র অপব্যবহার নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে সরকার
হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১০৪৮
ছেলেদের হকিতে হারে শুরু বাংলাদেশের
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩
গড়াই নদীতে নৌকাবাইচ, দুই পাড়ে উৎসবের আমেজ

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
বিশ্বসেরা ৬ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]