গড়াই নদীতে নৌকাবাইচ, দুই পাড়ে উৎসবের আমেজ

কুষ্টিয়া প্রতিনিধি

সারাদেশ

প্রায় চার বছর পর কুষ্টিয়ার গড়াই নদীতে ফিরেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। সারি সারি নৌকা, মাঝিদের ছন্দময় বৈঠার টান

2026-09-18T18:33:05+06:00
2026-09-18T18:33:05+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
গড়াই নদীতে নৌকাবাইচ, দুই পাড়ে উৎসবের আমেজ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ পিএম 
প্রায় চার বছর পর কুষ্টিয়ার গড়াই নদীতে ফিরেছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ। সারি সারি নৌকা, মাঝিদের ছন্দময় বৈঠার টান আর দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়েছে উঠেছে নদীর দুই পাড়।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকেই নৌকাবাইচ দেখতে ঘোড়াই ঘাট থেকে হরিপুর ব্রিজ এলাকার গড়াই নদীর তীরে ভিড় করতে থাকেন বিভিন্ন বয়সী মানুষ। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে এ আয়োজনে অংশ নেন। বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতা শুরু হয়।

সরেজমিনে দেখা যায়, নদীর বুকে নৌকা ছুটে চলার সঙ্গে সঙ্গে তীরে থাকা দর্শকদের মধ্যেও দেখা যায় ব্যাপক উচ্ছ্বাস। প্রিয় দলের নৌকা এগিয়ে গেলে করতালি ও স্লোগানে মাঝিদের উৎসাহ দেন তারা। বৈঠার ছন্দ ও নৌকার গতির সঙ্গে দর্শকদের উল্লাসে মুখর হয়ে ওঠে গড়াই নদীর দুই পাড়। নৌকাবাইচকে ঘিরে নদীর তীরে বসেছে গ্রামীণ মেলা। দেশীয় খাবার, খেলনা ও বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। শিশু-কিশোরদের পাশাপাশি পরিবারের সদস্যদের নিয়ে মেলায় ঘুরতে দেখা যায় অনেককে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নবাসীর আয়োজনে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির আহ্বায়ক ও কয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইমরান হোসেন ইউনুসের সভাপতিত্বে উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহবার উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। প্রধান বক্তা ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি, কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মুক্তমঞ্চ পত্রিকার সম্পাদক শরিফুল ইসলাম শরিফ প্রমুখ।

আয়োজকরা বলেন, নৌকাবাইচ শুধু প্রতিযোগিতা নয়, এটি গ্রামবাংলার দীর্ঘদিনের লোকজ সংস্কৃতি ও মানুষের মিলনমেলার অংশ। হারিয়ে যেতে বসা এই ঐতিহ্য ধরে রাখা এবং স্থানীয় মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করাই আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

আয়োজক কমিটির আহ্বায়ক ইমরান হোসেন ইউনুস বলেন, ‘গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য ধরে রাখতেই আমরা এই নৌকাবাইচের আয়োজন করেছি। দীর্ঘদিন এ ধরনের আয়োজন না থাকায় যুবসমাজের একটি অংশ মাদকসহ নানা অপসংস্কৃতির দিকে ঝুঁকে পড়ছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা, তাদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করা এবং নতুন প্রজন্মের কাছে লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।’

তিনি বলেন, ‘এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হবে। আমাদের এই উদ্যোগ প্রতিবছর অব্যাহত থাকবে। ভবিষ্যতে আরও বড় পরিসরে নৌকাবাইচসহ গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হবে।’

কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহবার উদ্দিন বলেন, ‘গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী খেলাধুলা ও লোকজ সংস্কৃতিকে পুনরুজ্জীবিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। দেশ থেকে মাদক নির্মূল করতে হলে যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। নতুন প্রজন্মকে গ্রামবাংলার ঐতিহ্য, লোকজ সংস্কৃতি ও শেকড়ের সঙ্গে পরিচিত করে তুলতে নৌকাবাইচের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, ‘প্রতিবছর যেন এ নৌকাবাইচের আয়োজন অব্যাহত থাকে। একই সঙ্গে গ্রামবাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্যবাহী খেলাধুলাগুলোও নিয়মিত আয়োজনের উদ্যোগ নিতে হবে। এসব আয়োজন আমাদের লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি যুবসমাজকে মাদকসহ নানা সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে ভূমিকা রাখে।’

তিনি বলেন, ‘এ ধরনের আয়োজনে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।’

প্রতিযোগিতার প্রথম দিনে সাতটি নৌকা অংশ নেয়। রোববার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এ আয়োজন শেষ হবে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
নোয়াখালীতে জিপিএ-৫ পাওয়া ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
গাছের ডালে ঘুমানোর সময় পাখি কেন পড়ে যায় না

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
বিশ্বসেরা ৬ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]