চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম অফিস

সারাদেশ

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিভিন্ন

2026-09-18T18:18:31+06:00
2026-09-18T18:18:31+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
চট্টগ্রাম অফিস
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৮ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও কাস্টমস ইন্টেলিজেন্স।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় মাস্কাট  থেকে আগত সালাম এয়ারের জিরোভি -৪০১ ফ্লাইটে চট্টগ্রাম আসেন রাউজানের বাসিন্দা মোহাম্মদ হাসান মুরাদ। কাস্টমস হল থেকে স্ক্যান শেষে  বের হয়ে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস গোয়েন্দা সংস্থা তার ব্যাগেজ তল্লাশি করেন। তল্লাশির এক পর্যায়ে ব্যাগেজের ভিতর থেকে ১০৬ গ্রাম স্বর্ণালঙ্কার, ৪২৫ গ্রাম গোল্ড পিন্ড ও ৩ গ্রাম গোল্ডের পেস্ট উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৭ লক্ষ ৬০ হাজার টাকা।
 
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, এ ঘটনায় কাস্টমস আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আটক যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রমও চলমান রয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে স্বর্ণসহ বিভিন্ন পণ্য চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এআই’র অপব্যবহার নিয়ন্ত্রণে উদ্যোগ নিচ্ছে সরকার
হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১০৪৮
ছেলেদের হকিতে হারে শুরু বাংলাদেশের
তেজগাঁও কলেজের মসজিদ থেকে জঙ্গি সন্দেহে আটক ২৩
গড়াই নদীতে নৌকাবাইচ, দুই পাড়ে উৎসবের আমেজ

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
বিশ্বসেরা ৬ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]