ছেলেদের হকিতে হারে শুরু বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

খেলা

এশিয়ান গেমস হকিতে দক্ষিণ কোরিয়ার কাছে হার দিয়ে শুরু করল বাংলাদেশ পুরুষ হকি দল। আজ শুক্রবার জাপানের জিফুতে

2026-09-18T18:36:59+06:00
2026-09-18T18:36:59+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
এশিয়ান গেমস
ছেলেদের হকিতে হারে শুরু বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৬ পিএম 
এশিয়ান গেমস হকিতে দক্ষিণ কোরিয়ার কাছে হার দিয়ে শুরু করল বাংলাদেশ পুরুষ হকি দল। আজ শুক্রবার জাপানের জিফুতে পুল-‘এ’র ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারে প্রতিপক্ষকে আটকে রাখতে সমর্থ হলেও দ্বিতীয় কোয়ার্টারে তিনটি, তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে একটি করে গোল হজম করেন রাসেল মাহমুদ জিমিরা।

এশিয়ান গেমসে আগে চারটি স্বর্ণপদক জেতা দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম কোয়ার্টারে পোস্ট আগলে রাখতে সমর্থ হয় বাংলাদেশ। পরের কোয়ার্টারে বায়ে সং মিন ও ওহ সেওং এগিয়ে নেন দক্ষিণ কোরিয়াকে (২-০)। এই কোয়ার্টারের শেষ দিকে লি গ্যাংসানের ফিল্ড গোলে ব্যবধান ৩-০ করে নেয় দক্ষিণ কোরিয়া।

তৃতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার (পিসি) থেকে ইয়াং জিহুনের লক্ষ্যভেদে আরো পিছিয়ে পড়ে বাংলাদেশ (০-৪)। চতুর্থ ও শেষ কোয়ার্টারের শেষ দিকে সিম জায়েওনের ফিল্ড গোলে জয় নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া (৫-০)।

এশিয়ান গেমসে ছেলেদের হকিতে পুল পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার স্বাগতিক জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ। পুল-‘এ’র বাকি তিন দল ভারত, ইন্দোনেশিয়া ও শ্রীলংকা। পুল ‘বি’তে খেলছে চীন, মালয়েশিয়া, পাকিস্তান, থাইল্যান্ড, উজবেকিস্তান ও ওমান।

দেশবার্তা/এমআর



সর্বশেষ সংবাদ 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
নোয়াখালীতে জিপিএ-৫ পাওয়া ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
গাছের ডালে ঘুমানোর সময় পাখি কেন পড়ে যায় না

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
বিশ্বসেরা ৬ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]