হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১০৪৮

দেশবার্তা ডেস্ক

স্বাস্থ্য

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০

2026-09-18T18:43:35+06:00
2026-09-18T18:43:35+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
স্বাস্থ্য
গত ২৪ ঘন্টায় ২ মৃত্যু
হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ১০৪৮
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৩ পিএম 
দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৮ জনে পৌঁছেছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০০ এবং সন্দেহজনক হামে ৯৪৮ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৫২ জনের এবং সন্দেহজনক রোগী পাওয়া গেছে ১ হাজার ২৪৫ জন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি। তবে সন্দেহজনক হামে মারা গেছে দুজন। এ নিয়ে গত ১০ এপ্রিল থেকে দেশে হাম-সংক্রান্ত রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১০ এপ্রিল থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৭২৫ জন। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৩৯৫ জনের।

বিভাগভিত্তিক হিসাবে, নিশ্চিত হামে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে ৬৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে ১৯, চট্টগ্রামে ১০, সিলেট ও রাজশাহীতে তিনজন করে এবং ময়মনসিংহে দুজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, সন্দেহজনক হামে সবচেয়ে বেশি ৪২৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। সিলেটে ১৬৫, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৭৭, চট্টগ্রামে ৭৪, বরিশালে ৫৯, খুলনায় ৪০ ও রংপুরে ১৪ জনের মৃত্যু হয়েছে।

গত ১০ এপ্রিল থেকে শুরু হওয়া হাম-সংক্রান্ত পরিস্থিতিতে এখন পর্যন্ত নিশ্চিত ও সন্দেহজনক মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৪৮ জনে দাঁড়িয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
নোয়াখালীতে জিপিএ-৫ পাওয়া ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
গাছের ডালে ঘুমানোর সময় পাখি কেন পড়ে যায় না

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
বিশ্বসেরা ৬ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
স্বাস্থ্য- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]