সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি

সারাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের

2026-09-18T20:10:05+06:00
2026-09-18T20:10:05+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:১০ পিএম 
সংগৃহীত ছবি
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো সোনাতলা গ্রামের আজগার আলীর আট বছর বয়সী ছেলে আব্দুল্লাহ এবং পাশের কৃষ্ণনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের আমিনুর বিশ্বাসের সাত বছর বয়সী ছেলে ইকবাল হোসেন। ইকবাল আব্দুল্লাহর আত্মীয় এবং সোনাতলা গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুল কাজী জানান, শুক্রবার জুমার নামাজের সময় পরিবারের বড় পুরুষ সদস্যরা মসজিদে গেলে ইকবাল ও আব্দুল্লাহ খেলতে খেলতে বাড়ির পাশের আবুবক্কর শেখের পুকুরপাড়ে যায়। একপর্যায়ে অসাবধানতাবশত দুজনই পুকুরের গভীর পানিতে পড়ে তলিয়ে যায়।

কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দা নাহার বেগম পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুরে নেমে শিশু দুটিকে উদ্ধার করেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়।

খবর পেয়ে কালিগঞ্জ থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুশান্ত কুমার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং নিহতদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে ঘটনার বিষয়ে তথ্য নেন। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে পুলিশ বিষয়টি তদারকি করছে বলে জানান তিনি।

দুই শিশুর আকস্মিক মৃত্যুতে সোনাতলা ও বালিয়াডাঙ্গা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের বাবা-মা ও স্বজনেরা শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

এদিকে এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার আলী। তিনি নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
নোয়াখালীতে জিপিএ-৫ পাওয়া ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
গাছের ডালে ঘুমানোর সময় পাখি কেন পড়ে যায় না

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]