মাগুরায় গৃহবধূকে কুপিয়ে জখম

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় প্রকাশ্য দিবালোকে নাজমা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ

2026-09-18T18:20:23+06:00
2026-09-18T18:20:23+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় গৃহবধূকে কুপিয়ে জখম
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২০ পিএম 
সংগৃহীত ছবি
মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় প্রকাশ্য দিবালোকে নাজমা খাতুন (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত নাজমা খাতুন মাগুরার শ্রীপুর উপজেলার মহেশপুর গ্রামের প্রবাসী রইচ মৃধার স্ত্রী। বর্তমানে তিনি মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

আহত নাজমা খাতুনের অভিযোগ, মহেশপুর গ্রামের কামাল মৃধাকে জমি কেনার জন্য তিনি ২৫ লাখ টাকা দিয়েছেন। এর মধ্যে ১০ লাখ টাকার চেক এবং ১৫ লাখ টাকার স্ট্যাম্প নিয়ে আদালতে মামলা রয়েছে। মামলা তুলে নেওয়ার জন্য দারিয়াপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম প্রদীপ তাকে চাপ দিয়ে আসছেন। এ ঘটনায় তাঁর কাছ থেকে ৫০ হাজার টাকা চাঁদা নেওয়া হয়েছে এবং আরও ১ লাখ টাকা দাবি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

নাজমা খাতুন বলেন, টাকা দিতে এবং মামলা তুলে নিতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ব্যাংকে যাওয়ার পথে মাগুরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় একটি প্রাইভেট কারে করে কয়েকজন তাঁকে অপহরণের চেষ্টা করেন। গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-৩৬-০৯৫৫। পরে মিরুল মৃধা, কুতুব মৃধা ও মুকুল মৃধা তাঁকে ইজিবাইক থেকে নামিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। গাড়িতে আরও কয়েকজন ছিলেন বলে দাবি করেন তিনি।

এ ঘটনায় রফিকুল ইসলাম প্রদীপের ইন্ধন রয়েছে বলেও অভিযোগ করেন নাজমা খাতুন।

তবে অভিযোগ অস্বীকার করে রফিকুল ইসলাম প্রদীপ বলেন, ‘আমি এ ব্যাপারে কোনো কিছুই জানি না। আমার ইন্ধনে মারধর ও চাঁদা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমি উনাকে চিনি না।’

এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি (তদন্ত) আবুবক্কার বলেন, ‘অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
নোয়াখালীতে জিপিএ-৫ পাওয়া ৫৫ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
গাছের ডালে ঘুমানোর সময় পাখি কেন পড়ে যায় না

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
বিশ্বসেরা ৬ দলে চুয়েটের চার শিক্ষার্থী, বাংলাদেশকে সঙ্গে নিয়ে যাচ্ছেন আমেরিকায়
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]