হামজা-শামিতসহ ৯ প্রবাসী নিয়ে আসিয়ান কাপের দল

স্পোর্টস ডেস্ক

খেলা

ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা প্রবাসী শামিত সোমসহ ৯ প্রবাসী ফুটবলার নিয়ে ফিফা আসিয়ান কাপের ২৩

2026-09-18T17:22:58+06:00
2026-09-18T17:22:58+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
হামজা-শামিতসহ ৯ প্রবাসী নিয়ে আসিয়ান কাপের দল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২২ পিএম 
ইংল্যান্ড প্রবাসী হামজা দেওয়ান চৌধুরী ও কানাডা প্রবাসী শামিত সোমসহ ৯ প্রবাসী ফুটবলার নিয়ে ফিফা আসিয়ান কাপের ২৩ সদস্যের দল চূড়ান্ত করেছেন কোচ টমাস ডুলি।

আসিয়ান কাপের দলের ৯ প্রবাসী হলেন-হামজা দেওয়ান চৌধুরী, শামিত সোম, ফাহামিদুল ইসলাম, ফারহান আলি ওয়াহিদ, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, সুকি ইতোফুসা এবং আগে থেকে থাকা জামাল ভূঁইয়া ও তারিক রায়হান কাজী।

বাংলাদেশ ক্যাম্পে সর্বাধিক ৯ ফুটবলার ছিলেন মোহামেডানের। ক্লাবটি দাবি করেছিল, তাদের খেলোয়াড় ফিরিয়ে দেওয়ার। তবে বাফুফে তাতে কর্ণপাত করেনি। এমনকি ক্লাবকে সৌজন্যমূলক চিঠির জবাবও দেয়নি বাফুফে। মোহামেডানের ৯ ফুটবলারের ৫ জন টিকেছেন ইন্দোনেশিয়াগামী দলে। তারা হলেন-সুজন হোসেন, রহমত মিয়া, সাদ উদ্দিন, শাকিল আহাদ তপু, সোহেল রানা জুনিয়র ।

মোহামেডানের বাদ পড়েছেন শাহরিয়ার ইমন, আনিসুর রহমান জিকো, ফয়সাল আহমেদ ফাহিম, সৌরভ দেওয়ান।

শনিবার বাংলাদেশ দলের ইন্দোনেশিয়া যাওয়ার কথা। ফিফা আসিয়ান কাপে বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশনে ’এ’ গ্রুপে খেলবে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ শুরু হবে বাংলাদেশের।

গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান শ্রাবণ।

রক্ষণভাগ: তারিক কাজী, শাকিল আহাদ তপু, তপু বর্মণ, জিদান ইউসুফ, সাদ উদ্দিন, রহমত মিয়া, জায়ান আহমেদ।

মিডফিল্ড: হামজা চৌধুরী, মোহাম্মদ রিদয়, জামাল ভূঁইয়া, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র , মনজুরুল রহমান মানিক, শামিত সোম, মোরসালিন।

আক্রমণভাগ: ফাহামিদুল ইসলাম, ফারহান আলি ওয়াহিদ, সুকি ইতোফুসা, মিনহাজুল করিম স্বাধীন, রাকিব হোসেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে ঘুঘুডাঙ্গা ইবতেদায়ী ইসলামীয়া মাদ্রাসার নতুন কমিটির পরিচিতি ও সংবর্ধনা
যেসব দেশের মানুষ বেশি বাঁশ খায়
আজ বিশ্ব বাঁশ দিবস
এশিয়ান দেশগুলোর মুদ্রার বিপরীতে স্থির টাকা মান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]