লং মার্চের নামে আ. লীগকে মাঠে নামার সুযোগ করে দেবেন না: রাশেদ খাঁন

রংপুর প্রতিনিধি

সারাদেশ

জামায়াতসহ বিরোধী দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘লং মার্চের নামে আওয়ামী

2026-09-18T16:53:02+06:00
2026-09-18T16:53:02+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
লং মার্চের নামে আ. লীগকে মাঠে নামার সুযোগ করে দেবেন না: রাশেদ খাঁন
রংপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
জামায়াতসহ বিরোধী দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘লং মার্চের নামে আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ করে দেবেন না। যদি সুযোগ করে দেন, সেটি কখনো ভালো ফলাফল বয়ে আনবে না।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ও শহীদ আবু সাঈদ চত্বর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘আমি এর আগে আমাদের বিরোধীদলের প্রতি আহ্বান রেখেছি, রাষ্ট্র পুনর্গঠনে আপনারা আমাদের প্রধানমন্ত্রীকে সহযোগিতা করুন। আমরা বিভিন্নভাবে তথ্য পাচ্ছি, জামায়াত নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট লং মার্চের ডাক দিচ্ছে আর আওয়ামী লীগ এই লং মার্চকে কেন্দ্র করে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে নাশকতা করার উদ্দেশ্যে। সুতরাং জামায়াতের প্রতি উদাত্ত আহ্বান থাকবে আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন, শেখ হাসিনা এবং তার তৈরি ফ্যাসিবাদ আমাদের সবার শত্রু।’

জামায়াতে ইসলামী ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূলে বাধা দিচ্ছে দাবি করে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, ‘ক্যান্টনমেন্ট থানার একজন ওসি বক্তব্যে বলছেন—পুলিশ এতটাই দুর্বল শেখ হাসিনা ডিসেম্বরে না, এর আগেও ফিরে আসলে এই পুলিশ কিছু করতে পারবে না। এর মানে ১৬ বছরে যেভাবে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে ফ্যাসিবাদী ব্যবস্থা তৈরি করা হয়েছিল। সেই ব্যবস্থার পুরোপুরি অবসান অন্তর্বর্তীকালীন সরকার করতে পারেনি।’

তিনি বলেন, ‘যে কারণে বিএনপি সরকারের পক্ষে আমরা লক্ষ্য করছি যে, রাতারাতি ওই ফ্যাসিবাদী ব্যবস্থার নির্মূল করা সম্ভবপর হয়ে উঠছে না। এর অন্যতম কারণ হলো জামায়াত, তারা আওয়ামী ফ্যাসিবাদকে এক ধরনের সুযোগ তৈরি করে দিচ্ছে। আমি বলছি না তারা আওয়ামী লীগের সেই ফ্যাসিবাদকে নিয়ে পরিকল্পিতভাবে মাঠে নামছে। বরং আমরা যতটুকু তথ্য পাচ্ছি, জামায়াত যেহেতু রাজনৈতিকভাবে একটি হঠকারী দল হিসেবে পরিচিত, সেই সুযোগ নিতে চায় আওয়ামী লীগ।’

রাশেদ খাঁন বলেন, ‘এই সরকারের বয়স সাত মাসে পড়েছে। গত ছয় মাসে সরকারের কার্যক্রম জনগণের কাছে অত্যন্ত প্রশংসনীয়। কিন্তু সরকারের বিরুদ্ধে লং মার্চের মাধ্যমে পরিকল্পিত ষড়যন্ত্র জামায়াতে ইসলামী করছে। তারা আওয়ামী লীগকে ফিরে আসার সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। এই অল্প বয়সী সরকারের বিরুদ্ধে চূড়ান্ত কর্মসূচি লং মার্চ করা যায় না।’

তিনি আরও বলেন, ‘জামায়াতের আমিরের পক্ষ থেকে বলা হয়েছে—ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলন শুরু করবে অন্যদিকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সেও ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চায়। এই কারণে জনগণের মনের মধ্যে এক ধরনের সন্দেহ রয়েছে, ১৯৯৬ সালে জামায়াত এবং আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে রাজপথে নেমেছিল ঠিক একইভাবে। এখন তারা বুঝে বা না বুঝে আরেকটি পরিকল্পনার ছক তৈরি করছে কিনা—এই প্রশ্ন জনগণের মনের মধ্যে রয়েছে।’

রাশেদ খাঁন বলেন, ‘আওয়ামী লীগ ফিরে আসলে জামায়াতে ইসলামী লাভবান হতে পারবে না। আওয়ামী লীগ এবং শেখ হাসিনা চায়—জামায়াত রাজপথে হঠকারিতা করে তাদের ফিরে আসার পথ তৈরি করে দিক। অর্থাৎ রাজপথকে অশান্ত করুক, সেই অশান্তির সুযোগ নিয়ে ফায়দা লুটবে আওয়ামী লীগ।’

তিনি বলেন, ‘সুতরাং জামায়াতসহ ১১ দলকে বলবো আপনারা রংপুরে যে লং মার্চ নিয়ে আসছেন, যদি প্রকৃতপক্ষেই জনবান্ধব কর্মসূচি হয়ে তাহলে ঢাকা থেকে হেঁটে রংপুরে আসুন।’

নাসীরউদ্দীন পাটওয়ারীকে ইঙ্গিত করে রাশেদ খাঁন বলেন, ‘১১ দলীয় জোটের এক নেতার নাম মুখে নিতেও লজ্জা লাগে। তিনি আওয়ামী লীগ নেতার প্রাডো গাড়িতে করে লং মার্চ করছেন। লং মার্চের সমাবেশে খিলখিলয়ে হাসছেন, উস্কানি দিচ্ছেন। জামায়াতকে বলবো, এমন উস্কানি লং মার্চের নামে লং ড্রাইভ নিয়ে রংপুরে আসবেন এমন প্রত্যাশা করি না।’

লং মার্চের কর্মসূচি নিয়ে তিনি বলেন, ‘জামায়াতের ৭টি দাবিতে রাস্তাঘাট বন্ধ করে লং মার্চ করার প্রয়োজন নেই। এতে মানুষের ভোগান্তি বাড়ছে। পুরো একদিন ঢাকা-চট্টগ্রামের রাস্তা বন্ধ রাখার কারণে আর্থিক ক্ষতি হয়েছে। রংপুরেও একই অবস্থা হবে। এভাবে রাস্তাঘাট বন্ধ রেখে জনগণের উপকার করতে চান।’

তিনি আরও বলেন, ‘হরতাল না দিলেও লং মার্চে রাস্তাঘাট বন্ধ করা সরকারকে দেশ পরিচালনায় অসহযোগিতা করা, জ্বালানির অপচয় করা, আওয়ামী লীগকে উস্কে দিয়ে মাঠে নামার সুযোগ তৈরি করে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ ঢাকা-রংপুর লং মার্চকে ঘিরে পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থা সতর্ক অবস্থানে রয়েছে।’

রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার ভিন্নমতকে শ্রদ্ধা করে বলে বিএনপি ও সরকার এ লং মার্চে সার্বিক সহযোগিতা করবে।’

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, জেলা বিএনপির সিনিয়র সদস্য ফজলুর রহমান বাদল, লিটন পারভেজ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান, বেরোবি ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন প্রমুখ।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

দিনাজপুরে ঘুঘুডাঙ্গা ইবতেদায়ী ইসলামীয়া মাদ্রাসার নতুন কমিটির পরিচিতি ও সংবর্ধনা
যেসব দেশের মানুষ বেশি বাঁশ খায়
আজ বিশ্ব বাঁশ দিবস
এশিয়ান দেশগুলোর মুদ্রার বিপরীতে স্থির টাকা মান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]