লক্ষ্মীপুরে তিন হোটেল মালিককে জরিমানা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরে পচা-বাসি খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন হোটেল মালিককে মোট ১০ লাখ ২০ হাজার

2026-09-18T15:55:36+06:00
2026-09-18T15:55:36+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
পচা-বাসি খাবার বিক্রি
লক্ষ্মীপুরে তিন হোটেল মালিককে জরিমানা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৫৫ পিএম 
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরে পচা-বাসি খাবার বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অভিযোগে তিন হোটেল মালিককে মোট ১০ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে বিশুদ্ধ খাদ্য আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী।

অর্থদণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে নূরজাহান হোটেলের মালিক সাইফুল আলমকে ৫ লাখ টাকা, রাজমহল হোটেলের মালিক বিষ্ণু বণিককে ৪ লাখ টাকা এবং মোহাম্মদীয়া হোটেলের মালিক নাজমা বেগমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করে বিশুদ্ধ খাদ্য আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর মালিকদের এ অর্থদণ্ড দেন লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওমর ফারুক।

অভিযানে উপস্থিত ছিলেন এসআরবি নোয়াখালী ক্যাম্পের ডিএডি অমলেশ বাইন, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী এবং লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম।

জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী বলেন, বিশুদ্ধ খাদ্য আদালত, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও এসআরবির যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানেই রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা ও বাসি খাবার বিক্রির প্রমাণ পাওয়া গেছে।

এ ছাড়া নূরজাহান হোটেলে খাবার তৈরিতে নিষিদ্ধ কেওড়াজল ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

একাত্তরের ভূমিকা পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী
মেসির হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ডি পল
পাকিস্তানের মসজিদে বোমা হামলা, নিহত ১৫
জাপানকে হারিয়ে বাংলাদেশের সামনে ভারত
‘ইসোফ্যাজাইটিস’ রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]