রাণীনগরে সড়কে গণছিনতাই, মারধরে আহত ৪

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর রাণীনগরে সড়কে একের পর এক পথচারীকে আটকে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা অন্তত ৮টি মোবাইল ফোন ও ২০

2026-09-18T16:04:39+06:00
2026-09-18T16:04:39+06:00
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬,
৩ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাণীনগরে সড়কে গণছিনতাই, মারধরে আহত ৪
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৪ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর রাণীনগরে সড়কে একের পর এক পথচারীকে আটকে গণছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা অন্তত ৮টি মোবাইল ফোন ও ২০ থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ সময় ছিনতাইকারীদের মারধরে চারজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতেই রাণীনগর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ছিনতাইয়ের শিকার বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসেনের ছেলে সুজন হোসেন জানান, তিনি তাঁর বন্ধু বিলপালশা গ্রামের শামীম হোসেন, বাশার আহম্মেদ ও বানিয়াপাড়া গ্রামের আজাহার আলীকে সঙ্গে নিয়ে দুটি মোটরসাইকেলে আবাদপুকুর থেকে বাড়ি ফিরছিলেন। বেলঘড়িয়া গ্রামের উত্তরে ইসলামের ভিটা এলাকায় পৌঁছালে সড়কের পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন তাঁরা।

সড়ক দুর্ঘটনা ঘটেছে মনে করে মোটরসাইকেলের গতি কমালে হাফপ্যান্ট ও মুখোশ পরা চার ব্যক্তি ধারালো ছুরি ও লোহার রড নিয়ে তাঁদের ওপর হামলা চালান। পরে তাঁদের মারধর করে সড়কের পাশে বসিয়ে রাখা হয়। একপর্যায়ে তাঁদের কাছে থাকা টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। এ সময় হাসুয়ার পিঠ দিয়ে আঘাত করায় শামীম আহত হন।

সুজন আরও জানান, ছিনতাইকারীরা ওই এলাকায় আরও কয়েকজনকে গাছের সঙ্গে বেঁধে রেখেছিল।

অন্যদিকে, রাজাপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফয়সাল আহম্মেদ জানান, তিনি একই গ্রামের দুই বন্ধু তৌহিদ ও ইউসুফ হোসেনকে সঙ্গে নিয়ে রাত সোয়া ৯টার দিকে বিলকৃষ্ণপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ইসলামের ভিটা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা চলন্ত মোটরসাইকেলে লোহার রড দিয়ে আঘাত করে। এতে তাঁরা মোটরসাইকেলসহ সড়কের পাশে পড়ে যান এবং মোটরসাইকেলের সামনের অংশ ভেঙে যায়।

পরে ছিনতাইকারীরা হাসুয়া ও লোহার রড দিয়ে তাঁদের মারধর করে এবং কাছে থাকা টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় সড়ক দিয়ে আরেকটি মোটরসাইকেল এলে সেটির চালককেও আটকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় তারা।

ফয়সাল বলেন, ছিনতাইকারীরা তাঁদের চলে যেতে বললে তিনি ওই মোটরসাইকেলে লাফ দিয়ে উঠে গ্রামের মধ্যে চলে যান এবং স্থানীয়দের বিষয়টি জানান। পরে গ্রামের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাঁর বন্ধুদের উদ্ধার করে রাণীনগর হাসপাতালে ভর্তি করেন।

তিনি জানান, তিনি ও তৌহিদ সকালে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ইউসুফের হাত ভেঙে যাওয়ায় এবং মারধরে জখম হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ছিনতাইকারীরা প্রায় আটজনের কাছ থেকে মোট ২০ থেকে ২৫ হাজার টাকা ও আটটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

একাত্তরের ভূমিকা পরোক্ষভাবে মেনে নিয়েছে জামায়াত: আইনমন্ত্রী
মেসির হাতেই ব্যালন ডি’অর দেখতে চান ডি পল
পাকিস্তানের মসজিদে বোমা হামলা, নিহত ১৫
জাপানকে হারিয়ে বাংলাদেশের সামনে ভারত
‘ইসোফ্যাজাইটিস’ রোগে আক্রান্ত কিম কার্দাশিয়ান

সর্বাধিক পঠিত 

পঞ্চগড়ের জন্মমাটিতেই আড়ালে নজরুলসাধক তজিরুল ইসলাম
সমন্বিত উদ্যোগ ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়
বিষণ্ণ ভালোবাসা
আমাল ছে বান্তি হায় জিন্দেগি-০১
মাগুরায় তথ্য জানতে চাওয়ায় সাংবাদিককে পা কেটে নেওয়ার হুমকি, থানায় জিডি
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]