জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর ‘বজরা বাজারের জাকির’ চরিত্রখ্যাত অভিনেতা সাইদুর রহমান পাভেলকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ফের বিতর্ক শুরু হয়েছে। এর আগে ৪৫ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার রেশ কাটার আগেই এবার তাঁর প্রায় পাঁচ মিনিটের আরেকটি ভিডিও ভাইরাল হওয়ার খবর পাওয়া গেছে।
নেটদুনিয়ায় ছড়িয়ে পড়া নতুন ভিডিওটি ঘিরে চলছে জোর আলোচনা। বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্টে দাবি করা হচ্ছে, ভিডিওটিতে অভিনেতা পাভেলের উপস্থিতি দেখা যাচ্ছে। তবে প্রচারিত এই ভিডিওর সত্যতা এবং তা কবে বা কোথায় ধারণ করা হয়েছে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অভিনেতার ৪৫ সেকেন্ডের একটি আপত্তিকর ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে অশালীন অঙ্গভঙ্গির পাশাপাশি এক নারীর সঙ্গে তাকে ভিডিও কলে কথা বলতে দেখা যায়। ওই সময় বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের অবস্থান পরিষ্কার করেছিলেন পাভেল।
তিনি জানিয়েছিলেন, ভিডিওর ওই নারী তাঁর এক বান্ধবী এবং তাঁদের সম্পর্ক শুধুই বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ। সোশ্যাল মিডিয়ায় মুখরোচক যেসব মন্তব্য করা হচ্ছে, তার সঙ্গে বাস্তবতার মিল নেই বলেও দাবি করেন তিনি। তবে ওই নারীর পরিচয় বা তিনি বিনোদন জগতের সদস্য কি না, সে বিষয়ে কিছু জানাননি।
সেই বিতর্কের ইতি টানার আগেই পাঁচ মিনিটের নতুন ভিডিও প্রকাশ্যে আসায় আবার আলোচনার কেন্দ্রে এসেছেন এই অভিনেতা। তবে সাম্প্রতিক ভাইরাল ভিডিওটি নিয়ে পাভেলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ভারতীয় কমেডি রিয়েলিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’-এ রানারআপ হয়ে নজর কাড়েন সাইদুর রহমান পাভেল। পরে তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে তাঁর অভিনয়যাত্রা শুরু হয়। পরবর্তীতে নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের ‘জাকির’ চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। এছাড়া ‘ফিমেল’, ‘স্ট্যাটাস’, ‘হোটেল রিল্যাক্স’ ও ‘হাউ সুইট’-এর মতো জনপ্রিয় বিভিন্ন কনটেন্টে কাজ করে তিনি প্রশংসিত হয়েছেন।
দেশবার্তা/একে