নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ব্যাপক

2026-09-19T18:19:45+06:00
2026-09-19T18:19:45+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৯ পিএম 
সংগৃহীত ছবি
ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নারায়ণগঞ্জ সদর উপজেলায় ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ সদর উপজেলার সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। একই সময়ে শহরের বাগডোমারী খাল, উপজেলা পরিষদের প্রতিটি দপ্তর, সাতটি ইউনিয়ন পরিষদ এবং বিভিন্ন হাট-বাজারে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

অভিযানের অংশ হিসেবে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শেষে বৃক্ষরোপণ করা হয়। পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি ও সবুজায়নের পাশাপাশি সাধারণ মানুষের রাত্রিকালীন যাতায়াত নির্বিঘ্ন করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সেখানে সোলার লাইটও স্থাপন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির এবং নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী অফিসার এস এম ফয়েজ উদ্দিন। এ সময় স্কাউট, রোভার, লজিক অব বাংলাদেশ-এর স্বেচ্ছাসেবী সদস্যদের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার ওপর গুরুত্ব দিয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে যেখানে পানি জমে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে, সেসব স্থান চিহ্নিত করে দ্রুত পরিষ্কার করার মাধ্যমে রোগের ঝুঁকি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণই ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারে। এ ধরনের ধারাবাহিক ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে নারায়ণগঞ্জ সদরকে আরও পরিচ্ছন্ন, সবুজ ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু
ক্যামেরা হাতে মশার প্রজননস্থল খুঁজবেন ঢাবি শিক্ষার্থীরা
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
পে-স্কেলে পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
যে কারণে অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]