যে কারণে অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’

বিনোদন ডেস্ক

বিনোদন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে অপু বিশ্বাস অভিনীত

2026-09-18T19:36:50+06:00
2026-09-18T19:36:50+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
যে কারণে অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৬ পিএম 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত একটি হত্যা মামলায় চিত্রনায়ক মরতুজা পলাশ গ্রেপ্তার হওয়ায় অনিশ্চয়তায় পড়েছে অপু বিশ্বাস অভিনীত ‘শিকার’ সিনেমার বাকি কাজ। গত ২৮ আগস্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

সিনেমার টিম সূত্রে জানা গেছে, গত আগস্টে ‘শিকার’ সিনেমার ২৫ দিনের বেশি সময় ধরে চলা শুটিংয়ে অংশ নিতে নেপালে ছিলেন মরতুজা পলাশ। নেপালে আকস্মিক বন্যার কারণে কাজ স্থগিত করে ২৮ আগস্ট পুরো দল দেশে ফিরে আসে। সেদিনই বিমানবন্দর থেকে পলাশকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের পর এই চিত্রনায়ককে হত্যা মামলায় রিমান্ডে নেওয়া হয়। অনুসন্ধান ও সিএমএম আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলাসংশ্লিষ্ট একটি সূত্রের দাবি, জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ঘটনা ও মামলার অন্য আসামিদের বিষয়ে পলাশের কাছ থেকে কিছু তথ্য পেয়েছে পুলিশ। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

নায়ক কারাগারে থাকায় সিনেমাটির শুটিং সম্পন্ন করা নিয়ে তৈরি হয়েছে জটিলতা। নেপালে অর্ধেকের বেশি অংশের দৃশ্যধারণ শেষ হলেও এখনো কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য ও গানের শুটিং বাকি রয়েছে। আগামী অক্টোবরে এসব কাজ শেষ করার প্রাথমিক পরিকল্পনা করেছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান।

পরিস্থিতি নিয়ে পরিচালক কামরুজ্জামান রোমান বলেন, নেপালে ‘শিকার’ এর বেশির ভাগ অংশের শুটিং শেষ হয়েছে। অক্টোবরে বাকি কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। মরতুজা পলাশ আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, তিনি শিগগির মুক্তি পাবেন। তা না হলে অপেক্ষা করা ছাড়া আমাদের কোনো উপায় নেই।

সীমান্তবর্তী এলাকার প্রেক্ষাপটে থ্রিলার ঘরানার ‘শিকার’ সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। রেজা ফিল্মসের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রে অপু বিশ্বাস ও মরতুজা পলাশ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার এবং পশ্চিমবঙ্গের খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্য।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নীলফামারীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
হাম ও উপসর্গে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২০
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৫.১ বিলিয়ন ডলার
গ্রিন সিটির গৌরব ধরে রাখতে ৩০ হাজার চারা বিতরণ
ডেঙ্গু রোধে শ্রীপুরে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]