নীলফামারীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

নীলফামারী প্রতিনিধি

সারাদেশ

দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতি দলিলে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা

2026-09-19T16:58:33+06:00
2026-09-19T16:58:33+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
নীলফামারীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, প্রতি দলিলে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়নসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে নীলফামারীতে সমাবেশ করেছে বাংলাদেশ দলিল লেখক সমিতির জেলা শাখা।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ দলিল লেখক সমিতি, নীলফামারী জেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী সরকার। এ সময় জেলার বিভিন্ন উপজেলা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সভাপতির বক্তব্যে মো. শফিকুল ইসলাম সরকার বলেন, দলিল লেখকদের দাবির বিষয়ে এর আগেও সমাবেশ করা হয়েছে। দাবি বাস্তবায়ন না হলে নীলফামারীতে বিভাগীয় সমাবেশ করা হবে। প্রয়োজনে কলমবিরতিরও হুঁশিয়ারি দেন তিনি। এরপরও দাবি পূরণ না হলে ঢাকার রাজপথে বৃহত্তর কর্মসূচি পালনের কথাও জানান তিনি।

সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানী সরকার বলেন, দলিল লেখা একটি প্রাচীন পেশা। এ পেশার সঙ্গে দীর্ঘদিন ধরে বহু মানুষ যুক্ত। দলিল লেখকদের প্রতি দলিলে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়নে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। দাবি বাস্তবায়ন না হলে নীলফামারী শহীদ মিনারে বিভাগীয় সমাবেশ করার কথাও জানান তিনি।

সমাবেশে দলিল লেখকদের পক্ষ থেকে সাত দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—

১. পেশাচ্যুত না করা: দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত করা যাবে না।

২. প্রতি দলিলে ৫ হাজার টাকা সম্মানী: দলিল লেখকদের প্রতি দলিলে ন্যূনতম ৫ হাজার টাকা সম্মানী ভাতা বাস্তবায়ন করতে হবে।

৩. লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখকের মাধ্যমে দলিল মুসাবিদা: লাইসেন্সপ্রাপ্ত দলিল লেখক ছাড়া অন্য কেউ দলিল মুসাবিদা করতে পারবেন না এবং দলিল রেজিস্ট্রেশনের জন্য দাখিল করতে পারবেন না—এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৪. অনভিজ্ঞদের লাইসেন্স প্রদানে বিধিনিষেধ: থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ছাড়া অনভিজ্ঞদের দলিল লেখার লাইসেন্স দেওয়া যাবে না—এ মর্মে প্রজ্ঞাপন জারি করতে হবে।

৫. বসার ও নামাজের স্থান নির্মাণ: থানা ও জেলা কার্যালয়ে সরকারি খরচে দলিল লেখকদের বসার স্থান ও নামাজের স্থান নির্মাণ করে দিতে হবে।

৬. পেশাগত কারণে আসামি না করা: পক্ষগণের সরবরাহ করা কাগজপত্রের ভিত্তিতে দলিল লেখা হয় উল্লেখ করে দলিল লেখা বা মুসাবিদাকারী হিসেবে পেশাগত দায়িত্ব পালনের কারণে দলিল লেখকদের মামলায় আসামি করা যাবে না।

৭. দলিল লেখক কাউন্সিল গঠন: দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতি দিতে হবে।

সমাবেশে বক্তারা বলেন, সাত দফা দাবি বাস্তবায়নে তারা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করছেন। দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেন তারা।

সমাবেশ শেষে দেশ ও জনগণের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
পে-স্কেলে পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ
মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’
যে কারণে অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]