নায়ক রিয়াজের দেশত্যাগের গুঞ্জন, মিলছে না স্পষ্ট তথ্য

বিনোদন ডেস্ক

বিনোদন

দীর্ঘদিন ধরে অভিনয় ও জনসম্মুখ থেকে অন্তরালে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। এর মধ্যেই নতুন করে তাঁর দেশত্যাগের

2026-09-19T15:29:27+06:00
2026-09-19T15:29:27+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিনোদন
নায়ক রিয়াজের দেশত্যাগের গুঞ্জন, মিলছে না স্পষ্ট তথ্য
বিনোদন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৩:২৯ পিএম 
দীর্ঘদিন ধরে অভিনয় ও জনসম্মুখ থেকে অন্তরালে রয়েছেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। এর মধ্যেই নতুন করে তাঁর দেশত্যাগের খবর নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছে বিনোদনপাড়ায়।

এক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত বুধবার (১৬ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে গোপনে দেশ ছেড়েছেন রিয়াজ। তবে এ তথ্যের সত্যতা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। নায়ক রিয়াজ বা তাঁর পরিবারের পক্ষ থেকেও এ বিষয়ে কোনো স্পষ্ট বক্তব্য মেলেনি।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ১৬ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে রিয়াজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে চলচ্চিত্রপাড়ায় খবর চাউর হয়। 

তবে বিমানবন্দরের একটি সূত্র সংবাদমাধ্যমটিকে জানিয়েছে, এমন কোনো তথ্য তাঁদের নজরে আসেনি। সূত্রটির মতে, তিনি স্থলবন্দর দিয়েও দেশ ছেড়ে থাকতে পারেন।

এর আগে ২০২৪ সালের ৬ আগস্ট রাতে যুক্তরাষ্ট্র যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন রিয়াজ। এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে দুবাই হয়ে তাঁর যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা ছিল। তবে সে সময় বিমানবন্দর থেকেই তাঁকে ফিরিয়ে দেওয়া হয় বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল।

দীঘদিন ধরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি) বা কোনো প্রকাশ্য অনুষ্ঠানে রিয়াজকে দেখা যায়নি। এমনকি তাঁর ব্যবহৃত ব্যক্তিগত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতারাও এই অভিনেতার বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি।

সম্প্রতি চলতি মাসের ৩ সেপ্টেম্বর নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন রিয়াজ। জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট দুটি হত্যা মামলায় হাইকোর্টে সশরীরে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করেন তিনি। তবে শুনানি শেষে আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেননি।

রিয়াজের দীর্ঘ অনুপস্থিতিকে কেন্দ্র করে এর আগেও একাধিক গুঞ্জন রটেছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর গুজবও ছড়িয়ে পড়েছিল। পরে তাঁর স্ত্রী বিষয়টি ভিত্তিহীন দাবি করে রিয়াজ সুস্থ আছেন বলে জানান। 

তবে বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি। ফলে তাঁর বর্তমান অবস্থান নিয়ে এখনো ধোঁয়াশা বজায় রয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ বিমানবাহিনীতে প্রশিক্ষিত পাইলট হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন রিয়াজ। নব্বইয়ের দশকের মাঝামাঝি ‘বাংলার নায়ক’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে পা রাখেন তিনি। এরপর ‘প্রাণের চেয়ে প্রিয়’, ‘হৃদয়ের আয়না’, ‘প্রেমের তাজমহল’, ‘ও প্রিয়া তুমি কোথায়’, ‘হাজার বছর ধরে’, ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’ ও ‘মোল্লাবাড়ির বউ’সহ বহু ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেন। একই সঙ্গে হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটক ও চলচ্চিত্রে তিনি প্রশংসিত ভূমিকা রাখেন। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘অপারেশন সুন্দরবন’ তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নীলফামারীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
হাম ও উপসর্গে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২০
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৫.১ বিলিয়ন ডলার
গ্রিন সিটির গৌরব ধরে রাখতে ৩০ হাজার চারা বিতরণ
ডেঙ্গু রোধে শ্রীপুরে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
বিনোদন- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]