মানসম্মত শিক্ষা ছাড়া ইনসাফের বাংলাদেশ গড়া সম্ভব নয়

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

‘সবার আগে বাংলাদেশ’, শ্রমজীবী মানুষের অধিকার, ইনসাফ ও নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ে তুলতে হলে মানসম্মত প্রাথমিক শিক্ষাকে সর্বাগ্রে

2026-09-19T14:09:20+06:00
2026-09-19T14:09:20+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
দেবপ্রিয় ভট্টাচার্য
মানসম্মত শিক্ষা ছাড়া ইনসাফের বাংলাদেশ গড়া সম্ভব নয়
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:০৯ পিএম 
সংগৃহীত ছবি
‘সবার আগে বাংলাদেশ’, শ্রমজীবী মানুষের অধিকার, ইনসাফ ও নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ে তুলতে হলে মানসম্মত প্রাথমিক শিক্ষাকে সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ও নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে সিপিডি ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত সংলাপে তিনি এ মন্তব্য করেন। ‘সরকার কি প্রতিশ্রুতি পূরণ করছে? প্রাথমিক শিক্ষার ওপর আলোকপাত’ শীর্ষক এ সংলাপে গবেষণাপত্র উপস্থাপন করা হয়, যেখানে দেশের প্রাথমিক শিক্ষা খাতের বর্তমান পরিস্থিতি, চ্যালেঞ্জ এবং সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরা হয়।

শিক্ষা খাতের বর্তমান সংকট তুলে ধরে ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, যেখানে ছাত্ররা পরীক্ষা দিচ্ছে, কিন্তু পাস করতে পারছে, অন্যদিকে দেশে অনেক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেখানে ছাত্র খুঁজে পাচ্ছে না। আবার সবচেয়ে মেধাবীরা শিক্ষক হতে চাচ্ছেন না। এই তিনটি বড় বড় সমস্যা আমাদের পীড়িত করছে। এটার সমাধান দরকার।’

তিনি আরও বলেন, ‘সবার আগে যদি বাংলাদেশ বলি, তাহলে সবার আগে মানসম্মত শিক্ষার বাংলাদেশ হতে হবে। যারা বলেন শ্রমজীবী মানুষের উত্থান চাই, সেই উত্থান হতে হবে তাদের সন্তানদের প্রকৃত শিক্ষা দেওয়ার মাধ্যমে। শ্রমজীবী মানুষের সন্তানদের, পিছিয়ে পড়া মানুষের সন্তানদের শিক্ষা দিতে হবে। উপযুক্ত শিক্ষার জায়গা দিতে হবে। যারা বলেন একটা নতুন বন্দোবস্ত করবেন, সেই নতুন বন্দোবস্ত হতে হবে শিক্ষার অধিকারকে কার্যকরভাবে বাস্তবায়ন করার মাধ্যমে। আর যারা বলেন ইনসাফ চাই, শিক্ষা থেকে বঞ্চনার চেয়ে বড় বেইনসাফি আর কিছু হতে পারে না।’

অনুষ্ঠানে সিপিডির নবনিযুক্ত নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, জেন্ডার ইনডেক্স অনুযায়ী দেশে শিক্ষার সুযোগ ও অংশগ্রহণ বাড়লেও নারীদের অর্থনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের অগ্রগতি আশানুরূপ নয়। প্রাথমিক শিক্ষায় লিঙ্গসমতা নিশ্চিত হলেও ধনী ও দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষা গ্রহণের সুযোগে এখনও বড় ব্যবধান রয়ে গেছে। 

তিনি জিপিএ-৫ কেন্দ্রিক মানসিকতা থেকে অভিভাবকদের বের হয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, কেবল জিপিএ-৫ বা স্কুলে উপস্থিতি মেধা ও যোগ্যতার পূর্ণাঙ্গ চিত্র দেয় না; বরং শিক্ষার্থীদের বিতর্ক ও খেলাধুলার মতো বাস্তবমুখী জীবনদক্ষতা অর্জনে জোর দিতে হবে।

সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক তৌফিকুল ইসলাম। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনের সময় প্রাথমিকে ভর্তি ও লিঙ্গসমতায় অর্জিত সাফল্য বর্তমানে স্থবির হয়ে পড়েছে। কোভিড বা বন্যার মতো বড় প্রতিকূলতায় শিক্ষাব্যবস্থার ভঙ্গুরতা প্রকাশ পেয়েছে। এছাড়া বিভিন্ন ধারার শিক্ষাপ্রতিষ্ঠান ও সনদের মানের ফারাক শিক্ষার গুণে চরম বৈষম্য তৈরি করছে।

সরকারের ক্ষমতা গ্রহণের ২০০ দিন পার হওয়ার পর নির্বাচনী প্রতিশ্রুতির বাস্তবায়ন পরিস্থিতি বিশ্লেষণ করেছে সিপিডি। এতে ইশতেহারের অঙ্গীকার বাস্তবায়নের অগ্রগতি, ইশতেহারের বাইরের গৃহীত নীতি এবং বাজেটে এসব রাজনৈতিক অঙ্গীকারের সঠিক প্রতিফলন পরীক্ষা করা হয়।

সংস্থাটি মনে করে, শিক্ষায় কেবল প্রাথমিক প্রবেশগম্যতা বাড়ালেই চলবে না, প্রাতিষ্ঠানিক বৈষম্য দূর করতে হবে। রাজনৈতিক ঘোষণা বা বাজেট বরাদ্দই শেষ কথা নয়; শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে হলে প্রয়োজনীয় আইনি কাঠামোর মাধ্যমে নীতিগুলো মাঠপর্যায়ে দ্রুত বাস্তবায়ন করতে হবে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নায়ক রিয়াজের দেশত্যাগের গুঞ্জন, মিলছে না স্পষ্ট তথ্য
ভরা মৌসুমেও পিরোজপুরের নদীতে মিলছে না ইলিশ
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় দলিল লেখকদের বিক্ষোভ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
জয়পুরহাট হাসপাতালের চিকিৎসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
কয়েক দোকান ঘুরেও মিলছে না আধা ও এক লিটারের তেলের বোতল
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]