জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

দেশবার্তা প্রতিবেদক

জাতীয়

দেশীয় উৎস থেকে জ্বালানি সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে জাতীয় গ্রিডে নতুন করে আরও সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট

2026-09-19T14:02:31+06:00
2026-09-19T14:02:31+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
জাতীয়
তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকেসরবরাহ শুরু
জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:০২ পিএম 
দেশীয় উৎস থেকে জ্বালানি সরবরাহ বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবে জাতীয় গ্রিডে নতুন করে আরও সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে এই গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তিতাস-২৮ নম্বর কূপ থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বছরের ১৫ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর এলাকায় তিতাস-২৮ নম্বর কূপটির খননকাজ শুরু হয়। একটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৩ হাজার ৫২৬ মিটার গভীরতা পর্যন্ত খনন শেষে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করা হয়। এরপর চলতি বছরের ১৯ জুন থেকে কূপটি থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। এই পরীক্ষামূলক সরবরাহ চলাকালেই প্রায় ২০০ কোটি টাকা মূল্যের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।

সংশ্লিষ্টদের তথ্যমতে, উদ্বোধনের পর থেকে তিতাস-২৮ নম্বর কূপ থেকে প্রতিদিন নিয়মিতভাবে ১২ দশমিক ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে।

বর্তমানে তিতাস গ্যাসক্ষেত্রের ২৩টি কূপ থেকে গ্যাস উৎপাদিত হচ্ছে। এসব কূপ থেকে দৈনিক গড়ে ৩৩১ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। নতুন এই ২৮ নম্বর কূপটি বাণিজ্যিকভাবে উৎপাদনে আসায় দেশের বিদ্যমান গ্যাস সংকট মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রকৌশলীরা।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

নায়ক রিয়াজের দেশত্যাগের গুঞ্জন, মিলছে না স্পষ্ট তথ্য
ভরা মৌসুমেও পিরোজপুরের নদীতে মিলছে না ইলিশ
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় দলিল লেখকদের বিক্ষোভ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
জয়পুরহাট হাসপাতালের চিকিৎসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
কয়েক দোকান ঘুরেও মিলছে না আধা ও এক লিটারের তেলের বোতল
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬
জাতীয়- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]