সবাইকে নিয়ে দিনাজপুরের উন্নয়ন করতে চাই

দিনাজপুর প্রতিনিধি

সারাদেশ

দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘ধানের শীষের সম্মান রক্ষায় জীবনের বাকি সময়টুকু মানুষের কল্যাণে

2026-09-19T16:01:36+06:00
2026-09-19T16:01:36+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সবাইকে নিয়ে দিনাজপুরের উন্নয়ন করতে চাই
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০১ পিএম 
দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেছেন, ‘ধানের শীষের সম্মান রক্ষায় জীবনের বাকি সময়টুকু মানুষের কল্যাণে কাজ করে যাব। আপনাদের সবার পরামর্শ নিয়েই দিনাজপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন করতে চাই।’

তিনি বলেন, ‘আপনারাই আমাকে ভোট দিয়ে পরপর তিনবার দিনাজপুর পৌরসভার মেয়র নির্বাচিত করেছিলেন। এবারও আপনারা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের ভালোবাসা ও আস্থার প্রতি আমি কৃতজ্ঞ। তিনবার মেয়র থাকার পরও দিনাজপুরের যে কাঙ্ক্ষিত উন্নয়ন হওয়া প্রয়োজন ছিল, তা আমি করতে পারিনি। সেই অপূর্ণতা পূরণে এবার আরও আন্তরিকভাবে কাজ করতে চাই।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টায় দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ী গ্রিনভিউ কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে এলাকাবাসী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক ব্যাংক কর্মকর্তা কাজী মো. আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির সহসভাপতি মো. আখতারুজ্জামান জুয়েল, হাসানুজ্জামান উজ্জ্বল, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাবেক ছাত্রনেতা ও দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. রাহবার কবির পিয়াল, মোস্তফা কামাল মিলন, সমাজসেবক হাফিজুল কাদের লাবু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল কবির, গোলাম রসুল রকেট, স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আলী চৌধুরী লিমন, জেলা জমিয়তে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মো. শোয়াইব, সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম খোকা ও মো. বিপ্লব।

সাবেক ছাত্রনেতা মো. রফিকুল ইসলাম পাভেলের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন মমিনুল ইসলাম মমিন, তৌহিদুল ইসলাম তৌহিদ, মো. রায়হান সরকার মিন্টু, মো. মাহবুব আলম সেরেসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা।

সভা শেষে বীর উত্তম শহীদ ক্যাপ্টেন মাহবুবুর রহমান স্মৃতি সংসদের পক্ষ থেকে সভাপতি মমতাজুর রহমান বাবলু প্রধান অতিথি সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমকে ক্রেস্ট প্রদান করেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
পে-স্কেলে পেনশন বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ
মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ
প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
‘হেলিকপ্টারে পালাবেন, নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন’
যে কারণে অনিশ্চয়তায় অপু বিশ্বাসের ‘শিকার’
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]