চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও

চাঁদপুর প্রতিনিধি

সারাদেশ

চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহ ‘উধাও’ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ

2026-09-20T19:48:37+06:00
2026-09-20T19:48:37+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
চাঁদপুরের শাহরাস্তিতে এক প্রবাসীর স্ত্রীকে নিয়ে পৌরসভা এনসিপির আহ্বায়ক শেখ রহমত উল্লাহ ‘উধাও’ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (২০ সেপ্টেম্বর) সকালে ওই নারীর শ্বশুর হারুনুর রশিদ শাহরাস্তি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে বাহরাইন প্রবাসী ইব্রাহিম খলিলের স্ত্রী মরিয়ম বেগমকে নিয়ে চলে যান রহমত উল্লাহ। ঘটনার পর থেকে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি করে ব্যর্থ হন। বর্তমানে শেখ রহমত উল্লাহ ও মরিয়ম বেগম উভয়ের মুঠোফোন বন্ধ রয়েছে। রোববার সকালে মরিয়ম বেগমের শ্বশুরের পরিবারের সঙ্গে তার দুই অপ্রাপ্তবয়স্ক সন্তানও মায়ের খোঁজে থানায় আসে।

মরিয়ম বেগমের শ্বশুর ও অভিযোগকারী হারুনুর রশিদ দাবি করেন, তার পুত্রবধূ বাড়ি থেকে যাওয়ার সময় নগদ টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে গেছেন।

প্রবাসী ইব্রাহিম খলিলের ভগ্নিপতি জাহাঙ্গীর আলম জানান, রহমত উল্লাহ ও মরিয়ম বেগমের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি পরিবারের নজরে আসার পর প্রবাসে থাকা ইব্রাহিম খলিলকে জানানো হয়েছিল। শনিবার রাতে তারা একসঙ্গে ঘর ছাড়েন বলে দাবি করেন তিনি।

তবে এ বিষয়ে অভিযুক্ত শেখ রহমত উল্লাহ কিংবা মরিয়ম বেগমের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তারা বর্তমানে কোথায় অবস্থান করছেন, সে বিষয়েও পরিবার বা পুলিশ নিশ্চিত হতে পারেনি।

শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
৩৪ লাখ শিশুকে হামের টিকা দেবে সরকার
চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ

সর্বাধিক পঠিত 

প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
সবাইকে নিয়ে দিনাজপুরের উন্নয়ন করতে চাই
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]