সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত

মো. ইউসুফ আলী, দিনাজপুর

দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন(রেজিঃ নং -১১৬৭) এর ত্রি-বার্ষিক নির্বাচনে মো. ফজলে রাব্বী সভাপতি ও মো. আব্দুল কাইয়ূম

2026-09-20T18:44:16+06:00
2026-09-20T18:44:16+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন নির্বাচন
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
মো. ইউসুফ আলী, দিনাজপুর
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন(রেজিঃ নং -১১৬৭) এর ত্রি-বার্ষিক নির্বাচনে মো. ফজলে রাব্বী সভাপতি ও মো. আব্দুল কাইয়ূম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর-২০২৬) দিনাজপুর শহরের চেহেলগাজী শিক্ষা নিকেতনে বিরতিহীন ভাবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ এর  ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। 
ফলাফল গণনা শেষে মধ্যরাতে নির্বাচিত প্রার্থীদের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের দায়িত্বে থাকা প্রধান নির্বাচন কমিশনার  আব্দুল   মোন্নাফ মুকুল । এ সময় নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যবৃন্দ, , মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক কমিটির কর্মকর্তাবৃন্দ, সংবাদকর্মী বৃন্দ,শ্রমিক ইউনিয়নের সাধারণ সদস্যবৃন্দ।

সভাপতি পদে জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক তিনবারের  সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী বটগাছ প্রতীকে ২০৯৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খন্দকার আলী হোসেন মটর প্রতীকে পেয়েছেন ১৫৯৬ ভোট। সহ-সভাপতি পদে দুইজন নির্বাচিত হয়েছেন। 

তারা হলেন মো. এনামুল হক পানি  জাহাজ প্রতীকে পেয়েছেন ২১৬৪ ও মো.  আফজাল আলী ময়ৃর প্রতীকে পেয়েছেন ১০৮৩ ভোট, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. আব্দুল কাইয়ুম। সাংগঠনিক সম্পাদক পদে খেজুর গাছ প্রতীকে ২২৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. সাকায়াত হোসেন বাপ্পী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিক্সা প্রতীকে মো. খোকন পেয়েছেন ১১৩৫ ভোট।

সহ-সাংগঠনিক সম্পাদক পদে স্টিয়ারিং প্রতীকে মো. মিলন হাওলাদার ১৯৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মিজানুর রহমান মিজান পাওয়ার টিলার প্রতীকে পেয়েছেন ৯০৭ ভোট। অর্থ সম্পাদক পদে মোবাইল ফোন প্রতীকে ২৪২০ ভোট পেয়ে পূনঃনির্বাচিত হয়েছেন সাবেক তিনবারের অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. ওয়াহিদ মুরাদ  বাল্ব প্রতীকে পেয়েছেন ১৪৯১ ভোট।

সড়ক সম্পাদক পদে পিকআপ প্রতীকে ১০৯৯ ভোট পেয়ে পূনঃনির্বাচিত হয়েছেন মো. আলমগীর হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সুমন ঘোড়া প্রতীকে পেয়েছেন  ৮৭০ ভোট। সহ-সড়ক সম্পাদক পদে বালতি প্রতীকে ১৩৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. ফারুক আহম্মেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সুলতান আলী বদনা প্রতীকে পেয়েছেন ৮০৭ ভোট। সমাজকল্যাণ সম্পাদক পদে টেবিল প্রতীকে সর্বোচ্চ ২৮৪৩ ভোট পেয়ে মো. সম্রাট পূনঃনির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. সুমন গীটার  প্রতীকে পেয়েছেন ৮৭৫ ভোট।

দপ্তর সম্পাদক পদে তালা প্রতীকে ১৬১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খন্দকার আফাজ উদ্দিন রাঙ্গা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি চাবি প্রতীকে মো. রহিদুল ইসলাম রেজু পেয়েছেন ৮২৮ ভোট।
প্রচার সম্পাদক পদে প্রদীপ প্রতীকে ২২০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জনি। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আরমান হোসেন মিলন মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৮৫৫ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেলগাড়ি প্রতীকে ১০৬৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মো. জহুরুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. লিটন মিনার প্রতীকে পেয়েছেন ৮০৯ ভোট।

এছাড়া কার্যনির্বাহী সদস্য ৭টি পদে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন মো. নুর আলম শেখ আকালু (প্রতীক তাঁরা)প্রাপ্তভোট ১৫৮৬,মো. মাহামুদুল হাসান রাজু(  প্রতীক তলোয়ার) প্রাপ্তভোট ১৪৭২,মো. মুন্না( প্রতীক শাপলা ফুল) প্রাপ্তভোট ১৩৩৭, মো. খোরশেদুল ইসলাম জনি (প্রতীক ভ্যান গাড়ি) প্রাপ্তভোট ১৩২৮, মো. পারভেজ ইসলাম( প্রতীক চাঁদ) প্রাপ্তভোট ১২৪৩, মো. রিন্টু (প্রতীক হাতী) প্রাপ্তভোট ১১৮৫টি,  মো. শাহাজাহান( প্রতীক ডালিম) প্রাপ্তভোট ১৩৮৩।

ভোট গণনা শেষে  নির্বাচনের ফলাফল ঘোষণা করার পর  আনন্দ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে  দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের   নির্বাচনের কার্যক্রম  সমাপ্তি হয় ।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
৩৪ লাখ শিশুকে হামের টিকা দেবে সরকার
চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ

সর্বাধিক পঠিত 

প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
সবাইকে নিয়ে দিনাজপুরের উন্নয়ন করতে চাই
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]