ফরিদপুরে মন্দিরে চুরি, কষ্টিপাথরের কালীমূর্তিসহ ৮ মূর্তি উধাও

ফরিদপুর প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুর শহরের নিলটুলীর শতবর্ষী কালীবাড়ী মন্দিরের তালা ভেঙে কষ্টিপাথরের কালীমূর্তিসহ আটটি মূর্তি ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরির

2026-09-20T17:11:03+06:00
2026-09-20T17:11:03+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ফরিদপুরে মন্দিরে চুরি, কষ্টিপাথরের কালীমূর্তিসহ ৮ মূর্তি উধাও
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১১ পিএম 
ফরিদপুর শহরের নিলটুলীর শতবর্ষী কালীবাড়ী মন্দিরের তালা ভেঙে কষ্টিপাথরের কালীমূর্তিসহ আটটি মূর্তি ও প্রায় ১০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। শনিবার দিবাগত রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। রোববার সকালে পুলিশ ও অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্দিরের সেবায়েত দেব প্রসাদ চক্রবর্তী জানান, শনিবার রাত সাড়ে ১০টার দিকে পূজা-অর্চনা শেষে মন্দিরে তালা দিয়ে তিনি বাসায় চলে যান। রোববার সকালে পূজা দিতে এসে তিনি মন্দিরের গেটের সব তালা ভাঙা এবং দরজা খোলা দেখতে পান।

তিনি বলেন, মন্দিরে ঢুকে কষ্টিপাথরের কালীমূর্তিটি দেখতে না পেয়ে বিষয়টি তাঁর নজরে আসে। পরে দেখা যায়, পিতলের তৈরি গণেশ, নারায়ণ ও লক্ষ্মী এবং রুপার তৈরি মনসা, বিষ্ণু, গোপাল ও শিবলিঙ্গে প্যাঁচানো সাপের মূর্তিও নেই।

দেব প্রসাদ চক্রবর্তী আরও জানান, চুরি হওয়া মূর্তিগুলোর গায়ে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালংকারও নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাতের কোনো এক সময় মন্দিরের তালা ভেঙে এসব মূর্তি ও স্বর্ণালংকার চুরি করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

এ ঘটনায় মন্দির কমিটির সভাপতি কুশল চক্রবর্তী ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ করেছেন।

খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আজমীর হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এবং সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

কোতোয়ালি থানার ওসি মাহমুদুল হাসান বলেন, মন্দিরের মূর্তি চুরির বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
৩৪ লাখ শিশুকে হামের টিকা দেবে সরকার
চাঁদপুরে প্রবাসীর স্ত্রীকে নিয়ে এনসিপি নেতার উধাও
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
বৃষ্টিতে রাজধানীতে জলাবদ্ধতায় নগরবাসীর দুর্ভোগ

সর্বাধিক পঠিত 

প্রেসক্লাব যশোরের নির্বাচন : জাহিদ হাসান টোকন সভাপতি নুর ইসলাম সম্পাদক
জয়পুরহাটে পাচারকালে ২০ বস্তা সার জব্দ, ডিলার পলাতক
সবাইকে নিয়ে দিনাজপুরের উন্নয়ন করতে চাই
ড. এস এম জাকারিয়া চাকুরীকালীন পদোন্নতি বঞ্চিত
তেজগাঁও কলেজের মসজিদে গ্রেপ্তার ১২ জন তিনদিনের রিমান্ডে
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]