সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা

সিলেট অফিস

সারাদেশ

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রোববার মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস

2026-09-21T17:33:50+06:00
2026-09-21T17:33:50+06:00
সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০২৬,
৬ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি ঘোষণা
সিলেট অফিস
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। রোববার মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আবদুস সালাম টিপুকে সাধারণ সম্পাদক করে জেলা এবং মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি ও দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করে মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কেন্দ্রীয় যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা ও মহানগরের আংশিক কমিটিতে পাঁচজন করে দায়িত্বশীলের নাম ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলের দায়িত্বশীলরা হলেন—সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ, সিনিয়র সহসভাপতি কয়েস আহমদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম টিপু, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মাশরুর রাসেল ও সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব।

মহানগর যুবদলের সভাপতি হয়েছেন মির্জা মোহাম্মদ সম্রাট, সিনিয়র সহসভাপতি এমদাদুল হক স্বপন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহদী প্রিন্স ও সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ।

উভয় কমিটির দায়িত্বশীলদের আগামী ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

জামায়াতের বিক্ষোভ, ‘তেল দে, গ্যাস দে, নয়তো গদি ছেড়ে দে’ স্লোগান
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
বাসভাড়া বৃদ্ধির প্রস্তাব মালিকপক্ষের, প্রজ্ঞাপন দু-এক দিনে
নড়াইলে অনলাইনে ইলিশ মাছ বিক্রি ও জুয়ায় লিপ্ত ৯ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ১২১ শিক্ষার্থীকে সংবর্ধনা

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
উচ্চশিক্ষিত নারীদের মাত্র ৫ শতাংশ কর্মজীবী: আইএলও
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]