মোরেলগঞ্জে তিন দিন ধরে নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ

মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের মোরেলগঞ্জে রায়হান ইসলাম মৃধা (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায়

2026-09-21T18:52:40+06:00
2026-09-21T18:52:40+06:00
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মোরেলগঞ্জে তিন দিন ধরে নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ
মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫২ পিএম 
সংগৃহীত ছবি
বাগেরহাটের মোরেলগঞ্জে রায়হান ইসলাম মৃধা (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। এ ঘটনায় তার বাবা হুমায়ুন কবির মৃধা মোরেলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নম্বর ১১৮৯, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬।

নিখোঁজ রায়হান উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের পশ্চিম বহরবুনিয়া গ্রামের বাসিন্দা ও দিনমজুর হুমায়ুন কবির মৃধার বড় ছেলে। সে গোলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তার গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৫ ফুট ৮ ইঞ্চি।

পরিবার সূত্রে জানা গেছে, রায়হানের মা রানি বেগম চট্টগ্রামের একটি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত। মায়ের কাছে বেড়াতে যাওয়ার পর গত ১৯ সেপ্টেম্বর সকালে পরিবহনে করে চট্টগ্রাম থেকে মোরেলগঞ্জে আসে রায়হান। মোরেলগঞ্জ স্টিল ব্রিজের গোড়ার স্টেশনে নামার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও রায়হানের সন্ধান পাননি।

নিখোঁজ শিক্ষার্থীর বাবা দিনমজুর মো. হুমায়ুন কবির মৃধা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার বড় ছেলে রায়হান মৃধা মায়ের কাছে বেড়াতে গিয়ে পরিবহন থেকে মোরেলগঞ্জে স্টেশনে নামা হলে তাকে আর খুঁজে পাওয়া যায়নি।’

কোনো সহৃদয় ব্যক্তি রায়হানের সন্ধান পেলে ০১৭৫৯৬২৯৮৩২ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। রায়হানের রাহাত নামের ৯ বছরের আরেক ভাই রয়েছে।

এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মো. শহীদুল্লাহ জানান, শিক্ষার্থী রায়হানের নিখোঁজের ঘটনায় সাধারণ ডায়েরি করা হয়েছে। জিডির সূত্র ধরে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে এবং বিভিন্ন স্থানে পুলিশি বার্তা পাঠানো হয়েছে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য নিহত
দিল্লিতে বাংলাদেশের প্রস্তাবিত হাইকমিশনারকে সম্মতি ভারতের
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
গুতেরেসের স্বাগত প্রাতরাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
বরগুনার আদালত থেকে হাতকড়া খুলে পালানো সেই আল আমিনকে কারাদন্ড
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]