টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১

টেকনাফ প্রতিনিধি

সারাদেশ

টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত এক রোহিঙ্গা তরুণকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন। এ সময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক

2026-09-22T11:31:28+06:00
2026-09-22T11:31:28+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
টেকনাফে অপহৃত রোহিঙ্গা তরুণ উদ্ধার, আটক ১
টেকনাফ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩১ এএম 
টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত এক রোহিঙ্গা তরুণকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন।
টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত এক রোহিঙ্গা তরুণকে উদ্ধার করেছে ১৬ এপিবিএন। এ সময় অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটের দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া তরুণের নাম ছামিউল্লাহ (১৯)। তিনি নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লকের ৬ নম্বর রুমের বাসিন্দা। ১৬ এপিবিএন সূত্রে জানা গেছে, গত ১৭ সেপ্টেম্বর ভোর ৬টার দিকে ছামিউল্লাহ বাড়ি থেকে টেকনাফের উদ্দেশ্যে বের হন। এরপর তার পরিবারের সদস্যরা তার কোনো সন্ধান না পেয়ে তিনি অপহৃত হয়েছেন বলে নয়াপাড়া পুলিশ ক্যাম্পে জানান।

এরপর ১৬ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের সার্বিক দিকনির্দেশনায় নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের একটি বিশেষ দল বিভিন্ন স্থানে অভিযান শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের সি ব্লক সংলগ্ন পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে ছামিউল্লাহকে উদ্ধার করা হয়।

এ সময় অপহরণকারী চক্রের সদস্য মোহাম্মদ ফয়সাল (১৮) নামে এক তরুণকে আটক করা হয়। তিনি একই ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।

এ ঘটনায় টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আটক ফয়সালকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের সাধারণ ডায়েরিতেও লিপিবদ্ধ করা হয়েছে।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য ফাইনাল
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
সংসদে বিরোধী দলের কথা বলার সুযোগ কম: অভিযোগ ডা. শফিকুরের
বিদ্যুৎ বিতরণ আধুনিকায়নে ঋণ দিচ্ছে এডিবি

সর্বাধিক পঠিত 

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি
ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষিতে বড় ধাক্কা
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]