শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি

স্পোর্টস ডেস্ক

খেলা

মাঠের বাইরে মানবিক কাজেও নিয়মিতই আলোচনায় আসেন লিওনেল মেসি। এবার শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের সহায়তার খবর এসেছে

2026-09-22T12:24:44+06:00
2026-09-22T12:24:44+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৪ পিএম 
মাঠের বাইরে মানবিক কাজেও নিয়মিতই আলোচনায় আসেন লিওনেল মেসি। এবার শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের সহায়তার খবর এসেছে আর্জেন্টাইন তারকার নামের সঙ্গে। ফরাসি সংবাদমাধ্যম ‘ফুট মার্কেতো’র প্রতিবেদন অনুযায়ী, বার্সেলোনায় শিশুদের ক্যানসার চিকিৎসার জন্য একটি হাসপাতাল কমপ্লেক্স নির্মাণে ২৬ লাখ ইউরো দান করেছেন মেসি।

বার্সেলোনার সান্ত জোয়ান দে দেউ কেন্দ্রে গড়ে উঠতে যাওয়া এই কমপ্লেক্সে বছরে অন্তত ৪০০ শিশুর চিকিৎসা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন সেবা একই জায়গায় এনে সমন্বিত চিকিৎসা দেওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।

শিশুদের স্বাস্থ্য নিয়ে মেসির দাতব্য কাজ অবশ্য নতুন নয়। তার ফাউন্ডেশনের বিভিন্ন উদ্যোগের মধ্যে রয়েছে শিশুদের লিউকেমিয়া গবেষণায় সহায়তা, আর্জেন্টিনার রোসারিওতে একটি হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম প্রদান এবং মোজাম্বিকে শিশুদের অপুষ্টি মোকাবিলায় সহযোগিতা।

ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসেবেও দীর্ঘদিন ধরে শিশুদের স্বাস্থ্য ও কল্যাণ নিয়ে কাজ করছেন মেসি। ফুটবলের বাইরে তার এসব উদ্যোগের মাধ্যমে শিশুদের জন্য বিভিন্ন মানবিক প্রকল্পে সহায়তা করে আসছেন তিনি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

হামের উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যু
এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য ফাইনাল
২২ বছর পর বাবার স্বপ্নের হাসপাতাল উদ্বোধন করলেন গণপূর্তমন্ত্রী
সংসদে বিরোধী দলের কথা বলার সুযোগ কম: অভিযোগ ডা. শফিকুরের
বিদ্যুৎ বিতরণ আধুনিকায়নে ঋণ দিচ্ছে এডিবি

সর্বাধিক পঠিত 

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিচ্ছেন মেসি
ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষিতে বড় ধাক্কা
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]