জমকালো আয়োজনে এশিয়ান গেমসের পর্দা উঠছে আজ

স্পোর্টস ডেস্ক

খেলা

আজ সন্ধ্যা জাপানের নাগোয়ার ঐতিহ্যবাহী মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে জমকালো আয়োজনে উদ্বোধন হবে এশিয়ান গেমসের বিশতম আসরের। ৪৫

2026-09-19T14:21:40+06:00
2026-09-19T14:21:40+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
জমকালো আয়োজনে এশিয়ান গেমসের পর্দা উঠছে আজ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:২১ পিএম 
আজ সন্ধ্যা জাপানের নাগোয়ার ঐতিহ্যবাহী মিজুহো পার্ক অ্যাথলেটিক স্টেডিয়ামে জমকালো আয়োজনে উদ্বোধন হবে এশিয়ান গেমসের বিশতম আসরের। ৪৫ দেশের ১১ হাজার ক্রীড়াবিদের মিলনমেলায় স্থানীয় সময় ৩০ হাজার ধারণক্ষমতা এই স্টেডিয়ামকে গেমসের জন্য নতুন রূপ দেওয়া হয়েছে।

দুই ঘণ্টা ব্যাপ্তির এই অনুষ্ঠানে ফুটিয়ে তোলা হবে জাপানের ইতিহাস আর ঐতিহ্য। জাপানের সম্রাট নারুহিতো এবং সম্রাজ্ঞী মাসাকোসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তির এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

উদ্বোধনীর মার্চ পাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন শুটার আব্দুল্লাহ হেল বাকি এবং কারাতেকা হুমায়রা আক্তার অন্তরা। জাপানের ঐতিহ্যবাহী পারফরম্যান্স এবং সংস্কৃতির মিশ্রণে একটি বর্ণিল প্রদর্শনীর মাধ্যমে স্বাগত জানানো হবে অতিথিদের। সবশেষে আসরের অফিসিয়াল মশাল প্রজ্বালনের মাধ্যমে গেমসের উদ্বোধন ঘোষণা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বরাবরই গোপনীয়তা রক্ষা করে আয়োজকরা। বিশ্বকে তাক লাগিয়ে দিতে এমন পরিকল্পনা। হ্যাংঝু এশিয়ান গেমসের উদ্বোধনীতে যেমন প্রযুক্তির ছোঁয়া ছিল, নাগোয়াতেও সেটি থাকতে পারে বলে মিলেছে আভাস। জাপানি ঐতিহ্য, বিশেষ করে আইচি অঞ্চলের ঐতিহ্যবাহী সুদীর্ঘ ইতিহাস এবং সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে ড্রাম পারফরম্যান্স এবং স্থানীয় সংস্কৃতির নানা প্রদর্শনী থাকছে। উদ্বোধনী অনুষ্ঠানের মূল ধারণা বা থিম হলো ‘হারমোনিক হার্ট বিট’; যা দিয়ে এশিয়ার অ্যাথলেটদের এক হৃদয়ে স্পন্দিত হওয়ার ঐক্যকে ফুটিয়ে তোলা হবে। 

অনুষ্ঠানের অন্যতম প্রধান হাইলাইট হলো জাপানের অতীত গেমসের ইতিহাসবিজড়িত তিনটি স্থান। ১৯৫৮ সালের টোকিও, ১৯৯৪ সালের হিরোশিমা এশিয়ান গেমস, ২০২০ সালে টোকিও অলিম্পিক এবং বর্তমানের আইচি-নাগোয়া থেকে সংগৃহীত পবিত্র শিখা একত্রে মিলিত করে মূল স্টেডিয়ামে শিখা প্রজ্বালন করা হবে। 

এবারের এশিয়ান গেমসে জাপানের সংস্কৃতির ছোঁয়া দিতে পদকের কেসগুলো তৈরি করা হয়েছে আইচি প্রিফেকচারের ঐতিহ্যবাহী চা-চক্র সংস্কৃতির প্রতীক হিসেবে স্থানীয় ‘হিনোকি’ কাঠ দিয়ে। ঐতিহাসিক আয়োজনের প্রধান নির্দেশক হিসেবে দায়িত্ব পালন করবেন নাগোয়ায় জন্ম নেওয়া খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক সুকিহিকো সুতসুমি।

উদ্বোধনীর রং লাগার আগেই পদকের লড়াই শুরু হয়েছে। যে লড়াইয়ে বাংলাদেশের নারী ক্রিকেট, নারী ফুটবল এবং পুরুষ হকি দল নেমেছে। আইচির এশিয়ান গেমসে ৪৩টি ডিসিপ্লিনের ৪৬৯ ইভেন্টে ১ হাজার ৪০৭টি পদকের লড়াইয়ে অংশ নেবেন অ্যাথলেটরা। স্বপ্ন ও বাস্তবতার সংমিশ্রণে লাল-সবুজের দলটি অংশ নেবে ২২টি ডিসিপ্লিনে।

ক্রিকেট আর ফুটবল দিয়ে স্বপ্নের পথচলা শুরু হয়েছে। মেয়েদের ক্রিকেটে সেমিফাইনালে উঠলেও নারী ফুটবলে হয়েছে বিপর্যস্ত। দুই কোরিয়ার কাছে ১৬ গোল হজম করা ঋতুপর্ণা চাকমা-মনিকা চাকমাদের পরের রাউন্ডে ওঠার আশা প্রায় ফিকে। ২০১০ গুয়াংজু এশিয়ান গেমসে বাংলাদেশকে স্বর্ণ এনে দেওয়া ক্রিকেটকে ঘিরে এবার পদকের আশা। এরসঙ্গে স্বপ্ন দেখাচ্ছেন শুটার, আরচাররাও।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নায়ক রিয়াজের দেশত্যাগের গুঞ্জন, মিলছে না স্পষ্ট তথ্য
ভরা মৌসুমেও পিরোজপুরের নদীতে মিলছে না ইলিশ
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় দলিল লেখকদের বিক্ষোভ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
জয়পুরহাট হাসপাতালের চিকিৎসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
কয়েক দোকান ঘুরেও মিলছে না আধা ও এক লিটারের তেলের বোতল
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]