তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপে বাংলাদেশের দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

খেলা

ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থমাস ডুলি। দলে

2026-09-19T10:28:31+06:00
2026-09-19T10:28:31+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
খেলা
তপু বর্মণকে ছাড়াই আসিয়ান কাপে বাংলাদেশের দল ঘোষণা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৮ এএম 
ফিফা আসিয়ান কাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ থমাস ডুলি। দলে জায়গা পেয়েছেন প্রবাসী ফুটবলার ফারহান আলী ওয়াহিদ, শুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। তবে যুক্তরাষ্ট্রপ্রবাসী গোলরক্ষক সাইফ কেরাওয়ালা এবং অভিজ্ঞ গোলরক্ষক আনিসুর রহমান জিকো জায়গা পাননি।

চূড়ান্ত দলে থাকলেও চোটের কারণে আসিয়ান কাপ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ সেন্টারব্যাক তপু বর্মণ। উরুর পেশিতে চোট পাওয়া এই ফুটবলারের পরিবর্তে দলে নেওয়া হয়েছে শাহরিয়ার ইমনকে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে বিষয়টি নিশ্চিত করেছে।

দলে তিন গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মারমা, সুজন হোসেন ও মেহেদী হাসান শ্রাবণ। প্রবাসী খেলোয়াড়দের মধ্যে ট্রায়ালে অংশ নেওয়া ইয়াসার তাহমিদ, দেবজিৎ সরকার ও ইউসুফ আহমেদও চূড়ান্ত দলে জায়গা পাননি।

প্রবাসী ফুটবলারদের মধ্যে এবারই জাতীয় দলে অভিষেক হতে পারে ফারহান আলী ওয়াহিদের। ১৯ বছর বয়সী এই উইঙ্গার বর্তমানে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের বোরহ্যাম উড এফসিতে খেলছেন। বেশ কিছুদিন ধরেই আলোচনায় থাকা ফারহানকে নিয়ে আশাবাদী কোচ ডুলি। গোলমুখে তাঁর ফিনিশিং দক্ষতা জাতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন কোচ। টুর্নামেন্ট শুরুর আগে ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন ফারহান।

বাংলাদেশি বংশোদ্ভূত জাপানি উইঙ্গার শুকি ইতোফুসাও চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন। চলতি সেপ্টেম্বরের শুরুতে লাওসের ক্লাব সাভান্নাখেত জেলোস থেকে বাংলাদেশ ফুটবল লিগের দল ফর্টিস এফসিতে যোগ দেন ২২ বছর বয়সী এই ফুটবলার। বাংলাদেশের হয়ে খেলার স্বপ্ন থেকেই ঘরোয়া লিগে যোগ দেওয়া শুকি ক্যাম্পে কোচের আস্থা অর্জন করে জায়গা করে নিয়েছেন জাতীয় দলে।

অনূর্ধ্ব-২০ দলে নজর কাড়া জিদান ইউসুফও ডাক পেয়েছেন জাতীয় দলে। ইংল্যান্ডপ্রবাসী ১৮ বছর বয়সী এই ডিফেন্ডারকে নিয়েও আশাবাদী ডুলি। এ ছাড়া ২০১৮ সালে শ্রীলঙ্কার বিপক্ষে জাতীয় দলে অভিষেক হওয়া মঞ্জুরুর রহমান দীর্ঘ সময় পর আবারও দলে ফিরেছেন।

হামজা চৌধুরী ও শমিত সোম এখনো দলের সঙ্গে যোগ দেননি। তাঁরা ইন্দোনেশিয়ায় দলের সঙ্গে যোগ দেবেন।

আসিয়ান কাপের ডিভিশন-১-এর ‘এ’ গ্রুপে খেলবে বাংলাদেশ। একই গ্রুপে রয়েছে স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের গ্রুপ পর্ব শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ।

আসিয়ান কাপে বাংলাদেশের ২৩ সদস্যের দল

গোলকিপার: মিতুল মারমা, মেহেদী হাসান শ্রাবণ, সুজন হোসেন।

ডিফেন্ডার: তারিক কাজী, শাকিল আহাদ, সাদ উদ্দিন, জায়ান আহমেদ, জিদান ইউসুফ, মঞ্জুরুর রহমান, রহমত মিয়া।

মিডফিল্ডার: জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, হামজা চৌধুরী, শমিত সোম, শেখ মোরছালিন।

ফরোয়ার্ড: শাহরিয়ার ইমন, ফাহামিদুল ইসলাম, শুকি ইতোফুসা, রাকিব হোসেন, ফারহান আলী, মিনহাজুল করিম।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নায়ক রিয়াজের দেশত্যাগের গুঞ্জন, মিলছে না স্পষ্ট তথ্য
ভরা মৌসুমেও পিরোজপুরের নদীতে মিলছে না ইলিশ
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় দলিল লেখকদের বিক্ষোভ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
জয়পুরহাট হাসপাতালের চিকিৎসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
কয়েক দোকান ঘুরেও মিলছে না আধা ও এক লিটারের তেলের বোতল
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬
খেলা- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]