দায়িত্ব নেওয়ার পর নিজের প্রথম স্কোয়াড ঘোষণায় চমক দেখালেন ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদান। জাতীয় দলে সুযোগ দিয়েছেন বেশ কয়েকজন নতুন মুখকে। আসন্ন নেশনস লিগের ম্যাচগুলোকে সামনে রেখে তরুণ ফুটবলারদের ওপরই আস্থা রাখছেন এই ফরাসি কিংবদন্তি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ফ্রান্স ফুটবল ফেডারেশনের সদর দফতরে দল ঘোষণা শেষে জিদান বলেন, এরা সবাই সুযোগ পাওয়ার যোগ্য এবং আমি তাদের মাঠে দেখতে চাই। দলের প্রত্যেকেই এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকবে।
নতুন মুখ হিসেবে স্কোয়াডে জায়গা পেয়েছেন রেন এর স্ট্রাইকার এস্তেবান লেপল, লিভারপুলের সেন্টার ব্যাক জেরেমি জাকো, কোমোর মিডফিল্ডার লুকাস দা কুনহা, ইন্টার মিলানের অ্যান্ডি দিউফ এবং তুলুজের গোলরক্ষক গিয়াম রেস্তেস।
তারুণ্যে ভরসা জিদানের, ফ্রান্স দলে ৫ নতুন মুখ
চার ম্যাচে ১০ গোল হজম, সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মার্তিনেজ
আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্ক এবং ২৮ সেপ্টেম্বর বেলজিয়ামের মুখোমুখি হবে ফ্রান্স। এরপর অক্টোবরে ঘরের মাঠে ইতালি ও বেলজিয়ামকে আতিথ্য দেবে ফরাসিরা।
নতুনদের মধ্যে ২১ বছর বয়সী ডিফেন্ডার জেরেমি জাকোকে নিয়ে আলাদা উচ্ছ্বাস প্রকাশ করেন জিদান। মৌসুমের শুরুতেই রেন থেকে প্রায় ৭ কোটি ইউরোতে লিভারপুলে যোগ দেওয়া জাকো প্রসঙ্গে তিনি বলেন, ওর খেলার ধরন আমার খুব পছন্দ। অনূর্ধ্ব দলে আমার ছেলের সঙ্গে খেলার সুবাদে তাকে আমি দীর্ঘ দিন ধরে পর্যবেক্ষণ করছি।
অন্যদিকে ক্লাব ফুটবলে মধ্যমাঠে খেললেও ইন্টার মিলানের অ্যান্ডি দিউফকে অন্য পজিশনে কাজে লাগাতে চান ফরাসি কোচ। দিউফ এবং চার বছর পর দলে ফেরা আর্দ্রিয়েন ত্রুফে সম্পর্কে জিদান স্পষ্ট জানিয়ে দেন, তাদের দুজনকে বাম পাশের ফুলব্যাক পজিশনে ব্যবহার করা হবে।
দলে নতুনদের সুযোগ দিতে গিয়ে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড করিম বেনজেমা ও ৩৫ বছর বয়সী মিডফিল্ডার এনগোলো কান্তেকে বিবেচনায় রাখেননি জিদান। ২০১৮ বিশ্বকাপজয়ী কান্তে প্রসঙ্গে তিনি বলেন, এটি পুরোপুরি দলের ভবিষ্যতের কথা ভেবে নেওয়া সিদ্ধান্ত। তার মান নিয়ে কোনো সংশয় নেই, তবে আমার তরুণ খেলোয়াড়দের দেখতে হবে।
জার্মানির মতো বড় স্কোয়াড না ডেকে মাত্র ২৩ সদস্যের দল গঠনের কারণ ব্যাখ্যা করে সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ বলেন, আমি চাই না কোনো খেলোয়াড়কে গ্যালারিতে বসে থাকতে হোক।
১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ী জিদান দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হয়ে ফ্রান্স জাতীয় দলের কোচের দায়িত্ব নেন।
দেশবার্তা/এমআর