সংসদে বিরোধী দলের কথা বলার সুযোগ কম: অভিযোগ ডা. শফিকুরের

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির

2026-09-23T16:50:26+06:00
2026-09-23T16:50:26+06:00
বুধবার ● ২৩ সেপ্টেম্বর ২০২৬,
৮ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
সংসদে বিরোধী দলের কথা বলার সুযোগ কম: অভিযোগ ডা. শফিকুরের
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫০ পিএম 
জাতীয় সংসদে বিরোধী দলের সদস্যদের বক্তব্য দেওয়ার সুযোগ সীমিত বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে বিরোধী দল সংসদে আলোচনা করতে চাইলেও সবসময় সেই সুযোগ পাওয়া যায় না।

সীমান্ত সমস্যা নিয়ে দেওয়া একটি নোটিশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, সংশ্লিষ্ট জায়গা থেকে বিষয়টি ‘সেনসিটিভ’ উল্লেখ করে নোটিশ প্রত্যাহারের কথা বলা হয়েছিল। কিন্তু তারা নোটিশ প্রত্যাহার করেননি।

তিনি বলেন, ‘সেন্সিটিভ ব্যাপার বলে এটা আলোচনা হওয়া দরকার। আমরা এটা প্রত্যাহার করবো না।’

ডা. শফিকুর রহমান আরও বলেন, বিরোধী দল সংসদে তাদের বক্তব্য তুলে ধরতে চাইলেও নানা সীমাবদ্ধতা রয়েছে। অন্যদিকে সরকারি দলের সদস্যদের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি সুযোগ রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, জাতীয় সমস্যায় বিরোধী দলের পক্ষ থেকে সরকারকে সহযোগিতার প্রস্তাবও দেওয়া হয়েছে। ঢাকা শহরের যানজট ও অন্যান্য সমস্যা সমাধানে তাদের টেকনিক্যাল এক্সপার্ট টিমের সহযোগিতা নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তা গ্রহণ করা হয়নি বলেও দাবি করেন তিনি।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

হাম উপসর্গে একদিনে রেকর্ড ১১ জনের মৃত্যু
শ্রাবণের মেঘ গানের ভাইরাল বিউটি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত
বিএনপি-সমর্থিত কোম্পানি ল’ আইনজীবী ফোরামের ৫১ সদস্যের কমিটি গঠন
পরিবেশবান্ধব ও তথ্যপ্রযুক্তি খাতে এনসিসি ব্যাংকের পুনঃঅর্থায়ন চুক্তি

সর্বাধিক পঠিত 

রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ, সাটুরিয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৭
মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে নতুন ষড়যন্ত্র
ডিজেলের দাম বৃদ্ধিতে কৃষিতে বড় ধাক্কা
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
ভুলত্রুটি হলে ‘ক্ষমা’ চাইলেন স্বস্তিকা
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]