পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে ককটেল মারছে কারা: রাশেদ খাঁন

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে বাসে আগুন ও ককটেল হামলার

2026-09-22T14:10:19+06:00
2026-09-22T14:10:19+06:00
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বের হবে ককটেল মারছে কারা: রাশেদ খাঁন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:১০ পিএম 
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, তা বের হয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

রাশেদ খাঁন বলেন, জামায়াত-এনসিপি হঠকারী বিরোধী দল এবং আওয়ামী লীগ ফ্যাসিস্ট বিরোধী দল- এই দুই চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপিকে সরকার পরিচালনা করতে হচ্ছে।

তিনি বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে নিলেই বের হবে, বাসে ককটেল মারছে কারা। দেশকে অস্থিতিশীল করতে জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একত্রে বাস-ট্রেনে আগুন ও ককটেল হামলা চালাচ্ছে।

আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে ১১ দলীয় জোট আগামী ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু করতে চায় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী।

১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, সাত মাসের সরকারের বিরুদ্ধে এ ধরনের কর্মসূচি স্বাভাবিক নয়। জুলাইয়ে আন্দোলনকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে সরকার দাম বাড়াতে বাধ্য হয়েছে। সরকারের উদ্যোগে আগামী দুই বছরের মধ্যে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না।

প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে আওয়ামী লীগ দেশের ভাবমূর্তি নষ্ট করছে বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
হাম উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৯
মেসির বিদায়ী ম্যাচের বিশেষ জার্সি উন্মোচন
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
যুক্তরাষ্ট্রে মানুষ রোবটের লড়াইয়ে জয়ী হলেন কে

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]