ভয় পাওয়ার কিছু নেই, আমাদের লং মার্চ গণতান্ত্রিক: গোলাম পরওয়ার

দেশবার্তা প্রতিবেদক

রাজনীতি

ঢাকা থেকে রংপুর লং মার্চ সফল করতে দেশব্যাপী যে জোয়ার তৈরি হয়েছে তা নিয়ে সরকারের ভয় পাওয়ার কিছু

2026-09-19T13:59:31+06:00
2026-09-19T14:23:05+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
ভয় পাওয়ার কিছু নেই, আমাদের লং মার্চ গণতান্ত্রিক: গোলাম পরওয়ার
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৯ পিএম  আপডেট: ১৯.০৯.২০২৬ ২:২৩ পিএম
ঢাকা থেকে রংপুর লং মার্চ সফল করতে দেশব্যাপী যে জোয়ার তৈরি হয়েছে তা নিয়ে সরকারের ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আমাদের লং মার্চ গণতান্ত্রিক।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর লং মার্চ কর্মসূচির প্রাক্কালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আয়োজিত উদ্বোধনী সমাবেশে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘ লং মার্চ সফল করার জন্য দেশব্যাপী যে জোয়ার তৈরি হয়েছে তাতে সরকারের কোনো কোনো নেতা-মন্ত্রীরা বলছেন, এত আগে লং মার্চের দরকার কি? দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে।’ 

তিনি বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই, ভয় পাওয়ার কিছু নেই। আমাদের লং মার্চ গণতান্ত্রিক।’

তিনি আরও বলেন, ‘আমরা পথে পথে কোটি মানুষ জাতির সঙ্গে যে বিশ্বাস ভঙ্গ করেছেন এই গল্প শোনাতে লং মার্চ ছাড়া আমরা জোয়ার সৃষ্টি করেছি।’ লং মার্চ সফল করতে সরকার ও প্রশাসনের সহযোগিতা চেয়ে জামায়াতের এই নেতা বলেন, ‘এই লং মার্চ সফল করার জন্য সরকার, প্রশাসন সবাইকে আন্তরিক সহযোগিতা কামনা করি। 

এর আগে তিনি লং মার্চকে কেন্দ্র করে দেশব্যাপী মানুষের ব্যাপক অংশগ্রহণের কথা তুলে ধরেন।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নায়ক রিয়াজের দেশত্যাগের গুঞ্জন, মিলছে না স্পষ্ট তথ্য
ভরা মৌসুমেও পিরোজপুরের নদীতে মিলছে না ইলিশ
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় দলিল লেখকদের বিক্ষোভ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
জয়পুরহাট হাসপাতালের চিকিৎসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
কয়েক দোকান ঘুরেও মিলছে না আধা ও এক লিটারের তেলের বোতল
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]