৬ দফা কীভাবে ৮ দফা হলো, জাতি জানে না: রাশেদ খাঁন

দেশবার্তা ডেস্ক

রাজনীতি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর

2026-09-19T11:36:55+06:00
2026-09-19T11:36:55+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
৬ দফা কীভাবে ৮ দফা হলো, জাতি জানে না: রাশেদ খাঁন
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৬ এএম 
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বক্তব্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।

রাশেদ খাঁন লেখেন, আগের লংমার্চে জামায়াতের আমির বলেছিলেন, ‘জাতির প্রয়োজনে ৬ দফা ১ দফায় পরিণত হতে পারে।’ আর শনিবারের লংমার্চ থেকে তিনি বলেছেন, ‘জাতির প্রয়োজনে ৮ দফা ১ দফায় পরিণত হতে পারে।’

এর পরিপ্রেক্ষিতে রাশেদ খাঁন প্রশ্ন করেন, ‘কিন্তু জাতি কি জানে তার প্রয়োজনে কখন ৬ দফা ৮ দফায় পরিণত হলো?’

পোস্টে তিনি আরও লেখেন, ‘যে নেতা দাবিদাওয়া ঠিক করতে পারে না, সেই নেতা শুধু জামায়াতি জাতির নেতা হতে পারে, সমগ্র জাতির নেতা হতে পারে না!’

এনসিপির কর্মসূচি নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তিনি লেখেন, লংমার্চে জনগণের সাড়া কেমন হবে, তা আগের দিন জাতীয় সংসদ ভবনের সামনে এনসিপির আয়োজিত কর্মসূচি থেকে মোটামুটি বোঝা গেছে। সেখানে নেতাকর্মীদের তুলনায় সাংবাদিকদের উপস্থিতি বেশি মনে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রাশেদ খাঁন আরও লেখেন, ‘কোনো বাধা নেই, তারপরও জাতি সাড়াশব্দ করছে না! এই পিছনের কারণ কি এনসিপি কখনো অনুসন্ধান করার চেষ্টা করেছে?’

পোস্টের শেষাংশে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের আগের বক্তব্যের প্রসঙ্গ টানেন রাশেদ খাঁন। তাঁর দাবি, নির্বাচনের আগে নাহিদ ইসলাম বলেছিলেন, জামায়াতের নেতৃত্বকে দেশের জনগণ কখনোই গ্রহণ করবে না।

রাশেদ খাঁনের ভাষ্য, নাহিদ ইসলাম জামায়াতের আমিরের নেতৃত্ব গ্রহণ করার পর থেকে দুই নেতার কোনো নেতার আহ্বানেই জাতি আর সাড়া দিচ্ছে না।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নায়ক রিয়াজের দেশত্যাগের গুঞ্জন, মিলছে না স্পষ্ট তথ্য
ভরা মৌসুমেও পিরোজপুরের নদীতে মিলছে না ইলিশ
১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবসে র‍্যালি ও আলোচনা সভা
আধুনিকায়নের নামে পেশাচ্যুত না করার দাবিতে গাইবান্ধায় দলিল লেখকদের বিক্ষোভ

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
জয়পুরহাট হাসপাতালের চিকিৎসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়
কয়েক দোকান ঘুরেও মিলছে না আধা ও এক লিটারের তেলের বোতল
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]