বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: শফিকুর রহমান

গাজীপুর প্রতিনিধি

রাজনীতি

গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের গাজীপুরের পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা

2026-09-19T11:03:44+06:00
2026-09-19T11:03:44+06:00
শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
রাজনীতি
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: শফিকুর রহমান
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৩ এএম 
গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চের গাজীপুরের পথসভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে।’

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে গাজীপুরের ভোগরা বাইপাস রোডে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, ‘আমাদের এ লংমার্চ দেশকে দুর্নীতিমুক্ত করার জন্য, আধিপত্যবাদের বিরুদ্ধে। আমরা দলীয় দাবি নিয়ে আন্দোলনে নামিনি। আমরা গণভোটের গণরায় নিশ্চিতের দাবিতে আন্দোলনে নেমেছি।’

এরপর বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘বিএনপি পানি খাবে কিন্তু ঘোলা করে খাবে।’ একই সঙ্গে আন্দোলন সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে পথসভাটি অনুষ্ঠিত হয়। ১১ দলীয় ঐক্যের এ লংমার্চের মূল দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারি বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও প্রশাসনে দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে।

এর আগে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের পর সকাল ৮টার দিকে রংপুরের উদ্দেশে লংমার্চের বহর যাত্রা শুরু করে। গাজীপুরের ভোগরা বাইপাসের পথসভা শেষে বহরটি রংপুরের পথে এগিয়ে যায়। পথে টাঙ্গাইলের নগর জলফৈ বাইপাস, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি ও গাইবান্ধার পলাশবাড়ীতে পথসভা হওয়ার কথা রয়েছে।

লংমার্চের সমাপনী সমাবেশ হওয়ার কথা রয়েছে রংপুর জিলা স্কুল মাঠে। কর্মসূচির ঘোষিত পরিকল্পনা অনুযায়ী ঢাকা থেকে রংপুরের পথে পাঁচটি প্রধান পথসভা রাখা হয়েছে

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

নীলফামারীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ
হাম ও উপসর্গে আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১০২০
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৫.১ বিলিয়ন ডলার
গ্রিন সিটির গৌরব ধরে রাখতে ৩০ হাজার চারা বিতরণ
ডেঙ্গু রোধে শ্রীপুরে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান

সর্বাধিক পঠিত 

এবার আগারগাঁও-মহাখালী-যাত্রাবাড়ীতেও ককটেল বিস্ফোরণ
নাজিরপুরে মাদকসংক্রান্ত ভিডিও নিয়ে সাংবাদিককে মারধরের অভিযোগ
পাকিস্তানে মসজিদে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১৬
নিখোঁজ কুবির শিক্ষকের ছেলের মরদেহ মিললো জঙ্গলে
চট্টগ্রাম বিমানবন্দরে ১ কোটি ১৭ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক
রাজনীতি- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]