সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

দেশবার্তা ডেস্ক

সারাদেশ

পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২২

2026-09-22T14:12:39+06:00
2026-09-22T14:12:39+06:00
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ২:১২ পিএম 
সংগৃহীত ছবি
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে রাজধানীর ফার্মগেটে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এগ্রিকালচারিস্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত এ বিক্ষোভ মিছিলে কয়েকশ কৃষিবিদ অংশ নেন।

মিছিলটি খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ফার্মগেট পুলিশ বক্সের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় অংশগ্রহণকারীরা দেশে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রের প্রতিবাদ জানান। মিছিলে অন্যদের মধ্যে এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান, সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লব, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহবুব ইসলাম এবং স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
হাম উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৯
মেসির বিদায়ী ম্যাচের বিশেষ জার্সি উন্মোচন
সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
যুক্তরাষ্ট্রে মানুষ রোবটের লড়াইয়ে জয়ী হলেন কে

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]