রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার অস্ত্র মোবাইল ও টাকা উদ্ধার

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

সারাদেশ

নওগাঁর রাণীনগরে সড়কে গণহারে ছিনতাইয়ের ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নিকট থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই

2026-09-22T11:10:29+06:00
2026-09-22T11:10:29+06:00
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
রাণীনগরে গণছিনতাইয়ের ঘটনায় ২জন গ্রেফতার অস্ত্র মোবাইল ও টাকা উদ্ধার
কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১০ এএম 
গ্রেফতারকৃতদের নিকট থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও ১৩২০টাকা উদ্ধার করেছে পুলিশ।
নওগাঁর রাণীনগরে সড়কে গণহারে ছিনতাইয়ের ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের নিকট থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি হাসুয়া, ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন ও ১৩২০টাকা উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় গ্রেফতারকৃতরা আদালতে ১৬৪ধারায় শিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছেন পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে গণহারে ছিনতাইয়ের এঘটনায় থানায় মামলা দায়ের করা হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান,গত বৃহস্পতিবার রাত অনুমান সোয়া ৯টা নাগাদ উপজেলার বেলঘড়িয়া-বিলকৃষ্ণপুর সড়কের বেলঘড়িয়া ইসলামের ভিটা নামকস্থানে ছিনতাইকারীরা একে একে অন্তত ৮জনকে মারধর করে ৮টি মোবাইল এবং মোট ২০/২৫হাজার টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের মারধরে এসময় বেশ কয়েকজন পথচারী আহত হয়। 

এঘটনায় উপজেলা বানিয়াপাড়া গ্রামের শাহাদত হোসনের ছেলে সুজন হোসেন বাদী হয়ে ওই রাতেই থানায় মামলা দায়ের করেন। দায়েরকৃত মামলার প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধায় বগুড়ার সান্তাহার চা বাগান কলোনি এলাকার অভিযান চালিয়ে আফসার আলীর ছেলে মনিরুল ইসলাম ওরফে বাইরুল ইসলাম ওরফে বেলাল (৩৮) কে গ্রেফতার করা হয়। এরপর ওই রাতেই রাণীনগর উপজেলার হাতিরপুল এলাকা থেকে ভুতরাজাপুর গ্রামের শহিদুল মন্ডলের ছেলে নাহিদ হাসান (২২) কে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের তথ্যমতে, ছিনতাই হওয়া এলাকার জঙ্গল থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি হাসুয়া,ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন এবং ১৩২০টাকা এবং ছিনতাইকারীদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পুলিশের এই কর্মকর্তা আরো জানান,গ্রেফতারকৃতরা ছিনতাইয়ের ঘটনার সাথে জরিত থাকার কথা শিকার করে সোমবার বিকেলে আদালতে ১৬৪ধারায় শিকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। 

এঘটনার সাথে জড়িতদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

দেশবার্তা/জেএ


সর্বশেষ সংবাদ 

জামায়াতকে লং মার্চ স্থগিতের আহ্বান পাকিস্তানের প্রধানমন্ত্রীর
জাতিসংঘকে আরও কার্যকর ভূমিকায় চান বিশ্বনেতারা
১২ দিনে ২৮ লাখ ডাউনলোড মেটার ‘মিউজ’
প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১৭ পয়সা
রাশিয়া হামলা করলে জবাব দিতে প্রস্তুত লিথুয়ানিয়া

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
সভাপতি ফজলে রাব্বী ও আব্দুল কাইয়ূম সম্পাদক নির্বাচিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]