যুক্তরাষ্ট্রে মানুষ রোবটের লড়াইয়ে জয়ী হলেন কে

আন্তর্জাতিক ডেস্ক

বিশ্ব

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে রিংয়ের ভেতর এবার মুখোমুখি দাঁড়িয়েছিল মানুষ এবং একটি ছয় ফুট লম্বা 'হিউম্যানয়েড' রোবট। ভার্চুয়াল রিয়েলিটি-ভিত্তিক

2026-09-22T15:18:53+06:00
2026-09-22T15:18:53+06:00
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
বিশ্ব
যুক্তরাষ্ট্রে মানুষ রোবটের লড়াইয়ে জয়ী হলেন কে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৩:১৮ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে রিংয়ের ভেতর এবার মুখোমুখি দাঁড়িয়েছিল মানুষ এবং একটি ছয় ফুট লম্বা 'হিউম্যানয়েড' রোবট। ভার্চুয়াল রিয়েলিটি-ভিত্তিক কমব্যাট গেম তৈরির অংশ হিসেবে মার্কিন রোবটিকস প্রতিষ্ঠান ‘আরইকে’ (REK) অভিনব এই লড়াইয়ের আয়োজন করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ফাইটিং কেজের (খাঁচা) ভেতর রিমোট-নিয়ন্ত্রিত রোবটটির মুখোমুখি হন জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্র্যাঙ্কি লাপেনা। ম্যাচের শুরুতেই পেশাদার লড়াকুদের মতো রিংয়ের চারপাশে ঘুরে শরীর গরম করে নেয় রোবটটি।

ঘণ্টা বাজার পরপরই শুরু হয় তীব্র লড়াই। লাপেনা রোবটটিকে লক্ষ্য করে একের পর এক ঘুষি ছুড়লে রোবটটিও পাল্টা ঘুষি ও শক্তিশালী লাথি দিয়ে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে রোবটের জোরালো লাথিতে খাঁচার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছিটকে পড়েন লাপেনা, যা রোবটটির শারীরিক শক্তি ও আঘাত হানার সক্ষমতা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। তবে শেষ পর্যন্ত লড়াইয়ে জয়ী হন মানুষ অর্থাৎ ফ্র্যাঙ্কি লাপেনা-ই।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ঘটনাটিকে ‘মানুষ বনাম টার্মিনেটর রোবটের প্রথম লড়াই’ হিসেবে অভিহিত করেছে ‘আরইকে’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, এই ম্যাচের বিস্তারিত ভিডিওচিত্র পরবর্তীতে প্রকাশ করা হবে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নেটদুনিয়ায় প্রযুক্তিপ্রেমীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। অনেকের মতে, ভবিষ্যতে মানুষ-নিয়ন্ত্রিত হিউম্যানয়েড রোবট পেশাদার লড়াইয়ের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নতির ফলে আগামী পাঁচ বছরের মধ্যে মানুষ ও রোবটের লড়াই ‘ইউএফসি’র মতো শীর্ষ প্রতিযোগিতার অংশ হতে পারে বলেও ধারণা করছেন অনেকে।

তবে রোবটের আক্রমণাত্মক আচরণ ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। এর আগে একটি ইলেকট্রনিক্স দোকানে এক ক্রেতার ধাক্কা খেয়ে একটি হিউম্যানয়েড রোবট ক্ষুব্ধ হয়ে লাথি মারার চেষ্টা করেছিল, যা পরবর্তীতে দোকানকর্মীরা নিয়ন্ত্রণে আনেন। 

মানুষ ও রোবটের এমন মুখোমুখি লড়াই যেমন কৌতূহল বাড়াচ্ছ, তেমনি এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ ব্যবস্থার ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন তুলছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

‘কল্যাণ ফি’ বাড়িয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
বাংলাদেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি
হাম উপসর্গে আরও ২ প্রাণহানি, আক্রান্ত ১৩৪৯
মেসির বিদায়ী ম্যাচের বিশেষ জার্সি উন্মোচন

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
বিশ্ব- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]