‘কল্যাণ ফি’ বাড়িয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

দেশবার্তা প্রতিবেদক

প্রবাস

বিদেশগামী কর্মীদের বিদেশ যাওয়ার প্রাক্কালে বাধ্যতামূলকভাবে ‘কল্যাণ ফি’ দিয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে হয়। এই সদস্য

2026-09-22T16:48:29+06:00
2026-09-22T16:48:29+06:00
মঙ্গলবার ● ২২ সেপ্টেম্বর ২০২৬,
৭ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
প্রবাস
‘কল্যাণ ফি’ বাড়িয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৮ পিএম 
বিদেশগামী কর্মীদের বিদেশ যাওয়ার প্রাক্কালে বাধ্যতামূলকভাবে ‘কল্যাণ ফি’ দিয়ে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হতে হয়। এই সদস্য হয়ে আগে ৩ হাজার ৫০০ টাকা দিতে হতো। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই ফি দুই হাজার টাকা বাড়িয়েছে। আগামী ১ অক্টোবর থেকে এই নতুন ফি কার্যকর হবে। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাইয়েদা ফয়জুন্নেছা সই করা এক পরিপত্রে এই কথা জানানো হয়।  

সেখানে উল্লেখ করা হয়, প্রবাসী কর্মীদের সেবামূলক কার্যক্রমের পরিধি ও পরিমাণ ক্রমানুপাতিক হারে বৃদ্ধি পাওয়ায় কর্মীদের সুরক্ষাসহ সার্বিক কল্যাণ কার্যক্রম নিশ্চিতকরণ এবং বর্তমান মুদ্রামান (ডলার) ও বাজারমূল্যের সঙ্গে সমন্বয়পূর্বক ‘কল্যাণ ফি’ (বিদেশগামী বা বিদেশে অবস্থানরত বা বিমানবন্দর থেকে আদায়কৃত) ২০১৫ সালে ধার্যকৃত ৩ হাজার ৫০০ টাকা থেকে ৫ হাজার ৫০০ টাকা পুনর্নির্ধারণ করা হলো।

এতে আরও বলা হয়, এ আদেশ ১ অক্টোবর থেকে কার্যকর হবে। এতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।

দেশবার্তা/এমআর


সর্বশেষ সংবাদ 

রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন নজরুলপত্মী মাকছুদা: তদন্ত কর্মকর্তা
ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠক হচ্ছে না: হুমায়ুন কবির
‘কল্যাণ ফি’ বাড়িয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়
বাংলাদেশে প্রতি ১০০ জন শিক্ষিত তরুণের ৩৬ জনই বেকার
বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা দানে বিশেষ জোর দিতে হবে: রাষ্ট্রপতি

সর্বাধিক পঠিত 

জয়পুরহাটে গৃহবধূ সাজেদা হত্যা মামলায় দুই আসামির যাবজ্জীবন
টেকনাফে মিনি ট্রাক আটকে চাঁদাদাবি ও ইয়াবা বহনে বাধ্য করতে চাপ
এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি
কালিয়ায় মহাজন ঘশিবাড়িয়া বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতিকে সংবর্ধনা
প্রবাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]