অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু

দেশবার্তা ডেস্ক

প্রবাস

অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন। তিনি দেশটির এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন।বৃহস্পতিবার

2026-10-09T17:43:26+06:00
2026-10-09T17:43:26+06:00
শনিবার ● ১০ অক্টোবর ২০২৬,
২৫ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
প্রবাস
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
দেশবার্তা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৫:৪৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
অস্ট্রেলিয়ায় সড়ক দুর্ঘটনায় তাসনিম ঐশি নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন। তিনি দেশটির এডিথ কওয়ান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছিলেন। 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৫ মিনিটে পার্থের ইন্ডিয়ান ওশেন ড্রাইভ এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

শুক্রবার (৯ অক্টোবর) অস্ট্রেলিয়ার ক্যানবেরায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন তাদের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই তথ্য জানায়।

হাইকমিশন এই বাংলাদেশি শিক্ষার্থীর আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছে হাইকমিশন।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম সেভেন নিউজের এক প্রতিবেদন থেকে জানা যায়, দুর্ঘটনার সময় দ্রুতগতির একটি ধূসর বিএমডব্লিউ সেডানের সামনের আসনে বসা ছিলেন ঐশি। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। তবে গাড়িতে থাকা আরও তিন যাত্রী সৌভাগ্যক্রমে মৃত্যুর হাত থেকে বেঁচে যান।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

যেমন জীবনসঙ্গী চান মিমি চক্রবর্তী
ডেঙ্গুতে আরও ১ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩০০
ইরানে তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
দেড় বছরের মধ্যে দেশজুড়ে বর্জ্য ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা: পরিবেশমন্ত্রী
৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী

সর্বাধিক পঠিত 

শিশু আভানের মৃত্যুতে অপপ্রচারের অভিযোগ ইউনিভার্সেল হাসপাতালের
বিশ্ব বসতি দিবসে বাংলাদেশের পর্যটন খাতে স্বীকৃতি পেলো গোল্ডস্যান্ডস গ্রুপ
দিনাজপুরে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন
চেয়ারম্যানের বিরুদ্ধে লাখ টাকা নেওয়ার অভিযোগ
শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহী করতে শেরপুরে এক্সপো অনুষ্ঠিত
প্রবাস- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement