বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

বরগুনা প্রতিনিধি

সারাদেশ

ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলই দুর্নীতি। কেন আজ কাজ করলে আগামীকালই ভেঙে যায় রাস্তা, খুলে

2026-11-25T16:51:12+06:00
2026-11-25T16:51:12+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
বরগুনায় দুপ্রক সদস্যদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৪:৫১ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থ হাসিলই দুর্নীতি। কেন আজ কাজ করলে আগামীকালই ভেঙে যায় রাস্তা, খুলে পড়ে সরকারি ভবনের ছাদের প্লাস্টার? কেন চলে টেন্ডারবাজি, আর অতিরিক্ত অর্থের বিনিময়ে সরকারি দপ্তরগুলোর কাজের অগ্রগতি হয়? একটি রাষ্ট্রের উন্নয়নের পথে প্রধান বাধা দুর্নীতি। প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রয়োজন যথাযথ জবাবদিহি ও দায়িত্ব পালনে তৎপরতা। অথচ নৈতিকতা ও মূল্যবোধের অবক্ষয় আজ গোটা সমাজকে বিপর্যস্ত করে দিয়েছে। প্রাতিষ্ঠানিক ও রাজনৈতিক প্রভাব দুর্নীতির আরেকটি শক্ত ঢাল। সব মিলিয়ে দুর্নীতি আজ সমাজের গভীরে বাসা বেঁধেছে।

দুর্নীতিকে ‘না’ বলতে এবং এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দুর্নীতি দমন কমিশন (দুদক) সারা দেশে গঠন করেছে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)। এসব কমিটির সদস্যদের নিয়ে দুদকের পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬-২৭ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে বরগুনা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এনজিও সংগ্রামের প্রধান কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বরগুনা সদর উপজেলাসহ মোট ছয়টি উপজেলায় গঠিত দুপ্রকের কমিটির সদস্যরা অংশ নেন।

বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি ২০২৬-২৭-এর উদ্বোধক ও প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ নেয়ামুল আহসান।

দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) বরগুনা জেলা শাখার সভাপতি অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এবং উপসহকারী পরিচালক খালিদ হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন সংগ্রামের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সমাজসেবক চৌধুরী মো. মাসুম, সহকারী পরিচালক তাপস বিশ্বাস প্রমুখ।

বিশেষ এ প্রশিক্ষণ কর্মসূচিতে দুর্নীতি কী ও কেন, তা প্রতিরোধ কিংবা নির্মূলে করণীয় সম্পর্কে তথ্যচিত্র উপস্থাপনের মাধ্যমে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, ঐক্যবদ্ধভাবে কাজ করলে দুর্নীতি নির্মূল করা সম্ভব। গড়ে উঠতে পারে জবাবদিহিমূলক, স্বচ্ছ ও স্বপ্নীল এক সোনার বাংলাদেশ। দুর্নীতিতে নয়, বরং স্বচ্ছতায় বিশ্বজুড়ে পরিচিতি পাবে দেশ। নতুন পরিচয় বহন করবে বাংলাদেশ, ভালো থাকবে এ দেশের মানুষ। এমন স্বপ্নই দেখছেন দুপ্রকের সঙ্গে যুক্ত মানুষেরা।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১১৫২
১১ মাসে ৭৮ হত্যা, ‘খুনের নগরী’ হয়ে উঠছে খুলনা
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
কৃষ্ণ কলি
কৃষ্ণ কলি (পর্ব-২)
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement