মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি

সারাদেশ

মাগুরায় রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা

2026-11-25T18:58:59+06:00
2026-11-25T18:58:59+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৬:৫৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
মাগুরায় রাষ্ট্রীয়ভাবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল কাদেরের পরিচালনায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে বেলা বুধবার (২৫ নভেম্বর) সাড়ে ১১টার দিকে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক আলি আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আক্তার হোসেন, সিভিল সার্জন শামীম কবির, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আব্দুল ওহাব।

সভায় ১৪ ডিসেম্বর সকাল ১০টায় শহরের নোমানী ময়দানে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ ছাড়া মহান বিজয় দিবস উপলক্ষে মাগুরা স্টেডিয়ামে কুচকাওয়াজ এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী মেলার আয়োজন করা হবে।

দুটি দিবসের গুরুত্ব তুলে ধরে প্রতিটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মসূচি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, আক্রান্ত ১১৫২
১১ মাসে ৭৮ হত্যা, ‘খুনের নগরী’ হয়ে উঠছে খুলনা
শ্রমজীবীদের অধিকার আদায়ে কাজ করছে মজলুম ঐক্য পরিষদ
মাগুরায় ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
মাগুরায় বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সর্বাধিক পঠিত 

পাহাড়তলী রেলওয়ে সিসিএস দপ্তরে ফের সক্রিয় সুবিধাভোগী চক্র
কৃষ্ণ কলি
কৃষ্ণ কলি (পর্ব-২)
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement