মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

মাদারীপুর প্রতিনিধি

সারাদেশ

আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

2026-11-23T17:48:16+06:00
2026-11-23T17:48:16+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৫:৪৮ পিএম 
⏲
সংগৃহীত ছবি
আসন্ন ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাহান্দার আলী মিয়া (এমপি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. ফজলে এলাহী, অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল আহম্মেদ, প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

সভায় সূচনা বক্তব্যে জেলা প্রশাসক মিজ মর্জিনা আক্তার প্রধান অতিথিসহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি আসন্ন মহান বিজয় দিবস ও বিজয়ের মাস ডিসেম্বর যথাযোগ্য মর্যাদায় উদযাপনে মাদারীপুরে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়নের পরিকল্পনা তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, স্বাধীনতাযুদ্ধে দীর্ঘ নয় মাস বীর বাঙালির জীবন উৎসর্গ ও আত্মত্যাগের মধ্য দিয়ে চূড়ান্তভাবে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা ও বিজয়। এ দিবসটি দেশ ও জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা আমাদের সবার দায়িত্ব। এ জন্য প্রয়োজন পূর্বপ্রস্তুতি।

তিনি আরও বলেন, দেশের সব জেলা, বিভাগ ও কেন্দ্রের সঙ্গে সমান তালে এ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে স্মরণীয় করে রাখতে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। পুরো ডিসেম্বর মাস এবং সারা বছর মুক্তিযুদ্ধের ইতিহাস ও বীর শহীদদের স্মরণে রাখতে মাদারীপুরে বিভিন্ন কর্মসূচি নিয়ে সবাইকে তৎপর থাকতে হবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মোরেলগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মাগুরায় বেশি দামে গ্যাস বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ ক্রাইম টাইটান্স
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement