সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। শহরে স্থানীয় বসবাসরত গণমাধ্যম কর্মীদের নিয়ে এই কমিটি গঠন করা হয়।
বিজয় টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি আলাউর রহমানকে সভাপতি, জাতীয় দৈনিক সকালের সময় পত্রিকা ও প্রাইম টিভির জেলা প্রতিনিধি কে.এম শহীদুল ইসলামকে সাধারণ সম্পাদক, গ্লোবাল টেলিভিশন ও দৈনিক জনবানী পত্রিকার জেলা প্রতিনিধি মিজানুর রহমানকে সাংগঠনিক সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়া হয়। গত শনিবার রাতে পৌর শহরের জাহান ম্যানশনে এক আলোচনা সভার মধ্য দিয়ে স্থানীয় গনমাধ্যমকর্মীদের সর্বসম্মতিতে কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি দৈনিক অপরাধ দমনের জেলা প্রতিনিধি কাজী জালাল উদ্দিন জাহান, সিনিয়র সহ-সভাপতি দৈনিক সুনামগঞ্জ সময়ের স্টাফ রিপোর্টার আনোয়ার পারভেজ, সিনিয়র সহ- সভাপতি একুশে টিভির জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালাম, সহ- সভাপতি মাই টিভির জেলা প্রতিনিধি আবু হানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক সময় টিভির ভিডিও প্রতিনিধি এবাদুল হক রুজেল, সহ- সাংগঠনিক সম্পাদক হাওরাঞ্চলের কথা পত্রিকার স্টাফ রিপোর্টার সাঈদ আহমদ, প্রচার সম্পাদক জাতীয় দৈনিক শেষ সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ কামাল পাশা।
সহ- প্রচার সম্পাদক দৈনিক সময়ের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি আজহারুল আলম শিবু, দপ্তর সম্পাদক দৈনিক সুনামগঞ্জ সময় পত্রিকার স্টাফ রিপোর্টার মোহাম্মদ নুর উদ্দিন আহমেদ (নুর), সহ- দপ্তর সম্পাদক জাগরনী টিভির জেলা প্রতিনিধি এরশাদুল হক, কোষাধ্যক্ষ জাতীয় দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ জাকির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এসটিভি ৫২' এর জেলা প্রতিনিধি মোঃ জয়নাল আবেদীন, পরিবেশ বিষয়ক সম্পাদক চ্যানেল টুয়েন্টি ওয়ানের জেলা প্রতিনিধি শফিকুল বারী।
এছাড়াও গুরুত্বপূর্ণ কার্যনির্বাহী সদস্য পদে রয়েছেন মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, জাতীয় দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি গাজী মোহাম্মদ আফজাল হোসেন, চ্যানেল এস' এর জেলা প্রতিনিধি ফুয়াদ মণি, রাজধানী টিভির জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান সজিবসহ অন্যান্যদের সাধারণ সদস্য করে মোট ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
দেশবার্তা/জেএ