সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

সিলেট অফিস

সারাদেশ

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি প্লাস্টিক বিস্ফোরক ও নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।সোমবার (২৩

2026-11-23T16:33:50+06:00
2026-11-23T16:33:50+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার
সিলেট অফিস
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৪:৩৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বেশ কয়েকটি প্লাস্টিক বিস্ফোরক ও নেশাজাতীয় স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানার সারিঘাট এলাকায় সীমান্ত থেকে ১২ কি.মি. অভ্যন্তরে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবি যৌথ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব বিস্ফোরক ও সিরাপ উদ্ধার করে।

বিজিবি জানায়, শ্রীপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ১২৮০/১-এস ও ১২৮০/২-এস-এর মধ্যবর্তী স্থান থেকে ৪০০ গজ ভেতরে শ্রীপুর পিকনিক স্পট ঘেরাও করে বিজিবির ডগ স্কোয়াডের সাহায্যে সার্চ করে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি স্কার্ফ সিরাপ উদ্ধার করা হয়।

বিজিবি আরও  জানায়, চলতি বছর বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযান চালিয়ে ১০টি অবৈধ, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৯টি প্লাস্টিক বিস্ফোরক, ৫০টি পাওয়ার জেল বিস্ফোরক, ৪৮টি ডেটোনেটর ও ৫৯ ফুট ডেটোনেটর কর্ড উদ্ধার করেছে।

বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমদ এক প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের চোরাচালান প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত। বিজিবি নিয়মিতভাবে সীমান্ত ও তার আশেপাশ এলাকায় বিশেষ অপারেশন পরিচালনা করছে। এছাড়াও বর্তমান পরিস্থিতি বিবেচনায় সকল প্রকার অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের জন্য বিজিবি এবং এসআরবির সমন্বয়ে এ ধরণের যৌথ অভিযানও চলছে। উদ্ধারকৃত বিস্ফোরক ও মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ ক্রাইম টাইটান্স
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
সিলেটে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুন
সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement