ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

পিরোজপুর প্রতিনিধি

সারাদেশ

শান্তিপূর্ণ ভাণ্ডারিয়াকে অশান্ত করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর

2026-11-23T15:25:24+06:00
2026-11-23T15:25:24+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:২৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
শান্তিপূর্ণ ভাণ্ডারিয়াকে অশান্ত করার ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মনজুর (সুমন) এমপি। তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু রাজনীতি মানে ধ্বংস বা অগ্নিসংযোগ নয়। রাজনীতির নামে কোনো মানুষের জীবন কেড়ে নেওয়া গ্রহণযোগ্য নয়।

সোমবার (২৩ নভেম্বর) সকালে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগে এক হেলপারের মৃত্যুর প্রতিবাদে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সকালে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রতিমন্ত্রী বাসে অগ্নিসংযোগের ঘটনায় এক হেলপারের মর্মান্তিক মৃত্যুর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, এ ঘটনায় কোনো নিরীহ মানুষ যেন হয়রানির শিকার না হন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। প্রশাসনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। ভুল তথ্য দিয়ে প্রশাসনকে বিভ্রান্ত করা কিংবা জনমনে আতঙ্ক সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে দলমত নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

সমাবেশে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জোমাদ্দার, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসীম মান্নান উৎপল হাওলাদার, উপজেলা যুবদলের সদস্যসচিব এইচ এম শামীম হাওলাদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরোয়ার জোমাদ্দার, যুবদল নেতা নাজমুল হাসান আরিফসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ১৭ নভেম্বর দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এ সময় ‘বাহক’ নামের একটি বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা হেলপার মো. সিয়াম (২৬) অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ ক্রাইম টাইটান্স
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
সিলেটে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুন
সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement