ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নারীর মরদেহ উদ্ধার

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্ল্যা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে

2026-11-23T15:13:47+06:00
2026-11-23T15:13:47+06:00
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
সারাদেশ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নারীর মরদেহ উদ্ধার
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৩:১৩ পিএম 
⏲
সংগৃহীত ছবি
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার গুল্ল্যা এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাবলা ইউনিয়নের গুল্ল্যা এলাকার ঢাকামুখী সার্ভিস লেনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে বাসাইল থানায় আনা হয়েছে। ধারণা করা হচ্ছে, গতকাল সন্ধ্যার পর থেকে আজ সকাল ৭টার আগে যেকোনো সময় অন্য কোনো জায়গা থেকে মরদেহটি এখানে ফেলে যাওয়া হয়েছে।

তিনি বলেন, নারীর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়েছে। শরীরের অন্যান্য জায়গায় কিছু কাটা দাগ রয়েছে। পায়েও কিছু ফোস্কা রয়েছে। পুলিশের ধারণা, অন্য কোনো জায়গায় ওই নারীকে হত্যা করে দুর্বৃত্তরা এখানে মরদেহ ফেলে গেছে।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। নারীর আনুমানিক বয়স ২৩ বছর।

ওসি বলেন, মরদেহের কোনো স্বজনের সন্ধান না পাওয়া গেলে পুলিশ বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করবে।

প্রতিনিধি/আরএইচ


সর্বশেষ সংবাদ 

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ডমিনেটরস, রানার আপ ক্রাইম টাইটান্স
‎সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন
সিলেটে ছুরিকাঘাতে চাচাতো ভাইকে খুন
সিলেট সীমান্তে যৌথ অভিযানে বিস্ফোরক উদ্ধার

সর্বাধিক পঠিত 

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসা ও চার বাসে আগুন, সিলেটে সতর্ক অবস্থানে পুলিশ
মোরেলগঞ্জে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে টাকা নেওয়ার অভিযোগ
বেলুন গলায় আটকে দুই বছরের শিশুর মৃত্যু
ভান্ডালজুড়ি ও মোহরা প্রকল্পে পানির উৎপাদন বাড়াতে চায় চট্টগ্রাম ওয়াসা
মালয়েশিয়ায় পিএইচডি স্কলারশিপ পেলেন সাংবাদিক নজরুল
সারাদেশ- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement