মতিঝিল বি,আই,ডি,সি অফিসের সম্মুখে যে মেয়েটি ভর দুপুর বেলা দাঁড়িয়ে আছে তার নাম মরিয়ম। এই মেয়েটির একটি দৃষ্টিকাড়া রূপ আছে। মিষ্টি মুখ, সুচালু নাক, জোড়া ভুরু, বড় টানা টানা চোখ। কোমর পর্যন্ত চুল। স্বাস্থ্যবতী সুন্দর। কিন্তু কালো। অফিসের পুরুষ কলিগরা মেয়েটির নাম দিয়েছে কৃষ্ণকলি। ঐ টানা টানা চোখ দিয়ে যখন কোন পুরুষের দিকে সে তাকায় পুরুষদের মনে নাচন ধরে ।
অফিসের তিন তলা থেকে আরেকজন তাকিয়ে আছে তিনি মি. শরিফ, বি,আই, ডি,সির সিনিয়ার এক্সিকিউটিভ। তিনি ভাবছেন ভর দুপুরে মেয়েটি যায় কোথায়? সুন্দর একটি গাড়ি অফিসের প্রধান ফটকের সামনে দাঁড়ালো আর কৃষ্ণকলিকে নিয়ে চলে গেল। গাড়িতে মি. করিম ইন্ডাস্ট্রিয়ালিস্ট। মরিয়মের স্বামী করিম সাহেবের অফিসে সাপ্লায়ারের কাজ করেন। গাড়িটি সোজা গিয়ে চাইনিজ হোটেল “নাইটএঙ্গেলের সামনে দাঁড়ালো। দুজনে হোটেলে ঢুকে গেল ।
সুবিধামত জায়গায় বসে মি: করিম খাওয়ার মেনুর বইটা এগিয়ে দিয়ে বললো “ভাবী কী খাবেন মেনু দেখে ঠিক করুন।” কৃষ্ণকলি তার উদাস নয়নে দৃষ্টিতুলে ধরল। মি: করিম মন্ত্রমুগ্ধ হয়ে চাওনির ফাঁদে আটকে গেলেন । জিজ্ঞাসা করলেন “ভাবী আপনার মন খারাপ! কৃষ্ণকলি বললো “ভাই পয়সার টানাটানি যাচ্ছে। করিম সাহেব খুব আগ্রহী হয়ে পকেটে হাত দিলেন” কিছু টাকা রাখুন । "
কৃষ্ণকলি এবার মুক্তঝরা হাসি দিয়ে কললো “না ভাই আমার যা প্রয়োজন তা হলো আপানর অফিসে মাহফুজ (কৃষ্ণকলির স্বামী) এর দুটি বিল পড়ে আছে আর বড় একটা সাপ্লাই এর জন্য টেণ্ডার দাখিল করা আছে। বিষয় দুটি আপনি দেখবেন। আর আগামী শুক্রবার আমার বাসার ডিনার পার্টির দাওয়াত রইল । পার্টিটা জম জমাট হবে। গানের আসর বসবে। জাম ভি রাহেগা।”
করিম সাহেব বললেন “ওয়ান্ডারফুল সেই রাত্রির অপেক্ষায় থাকবো। মাহফুজকে বলবেন দুদিন পর পেমেন্ট নিয়ে যেতে আর পরবর্তী কাজ পাওয়ার ব্যাপারটি আমি দেখবো।”
কৃষ্ণকলি এবার লাঞ্চের জন্য তাড়াহুড়া করতে লাগলো। বললো “করিম ভাই কিছু মনে করবেন না, অফিসে সি.বি.এ এর সভা আছে। আমি সি.বি.এর প্রেসিডেন্ট। অফিস স্টাফদের কয়েকটি দাবি ম্যানেজম্যান্টের কাছে উত্থাপন করা হয়েছে কিন্তু দাবিগুলোর মূল্যায়ন করা হচ্ছে না। হয়তো অতিসত্ত্বর আমাদের আন্দোলনে যেতে হবে।”
লাঞ্চ শেষে কৃষ্ণকলিকে করিম সাহেব অফিসের সামনে নামিয়ে দিয়ে গেলেন। বেলা তিনটায় কৃষ্ণকলি অফিসে এসেই সি.বি.এর অফিস রুমে কর্মচারিদের নিয়ে সভা শুরু করলো। কর্মচারি ও সি. বি. এর লোকজন সকলেই উপস্থিত এবং উত্তেজিত ।
কৃষ্ণকলি সকলের কুশলাদি জিজ্ঞাসা করে সভার কার্যক্রম শুরু করলো। পেশাগত দাবি দাওয়ার ব্যাপারে কৃষ্ণকলি তার নিজস্ব মত তুলে ধরলো। “আজ এক বছর হতে চললো আমাদের দাবি দাওয়া কোনটাই নিষ্পত্তি করা হয়নি। অতঃপর ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে চূড়ান্ত নোটিশ দেওয়া হবে।
যদি দাবিদাওয়া মেনে না নেওয়া হয় তবে আমরা আন্দোলনে যাব। আন্দোলন অর্থাৎ সর্বাত্মক ধর্মঘটে জড়াতে হবে। তখন চাকুরি ক্ষেত্রে নানান সমস্যা হতে পারে । যে কোন পরিস্থিতির জন্য আপনারা প্রস্তুত আছেন কিনা? সমস্ত কর্মচারি সোচ্চার হলো “এক বাক্যে উচ্চস্বরে বললো “আমরা যে কোন পরিস্থিতির জন্য প্রস্তুত।” সভা স্লোগানে স্লোগানে মুখর হয়ে উঠলো দুনিয়ার মজদুর এক হও। আমাদের দাবি মানতে হবে। কৃষ্ণকলি সকলকে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে বললো আমরা আজকেই ম্যানেজম্যান্টের সাথে দেখা করবো। কৃষ্ণকলি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করে সভা কক্ষ ত্যাগ করলো।
২
মরিয়ম যাকে সকলে আড়ালে আবডালে কৃষ্ণকলি বলে এ মেয়ের জন্ম, লেখা পড়া তার বেড়ে ওঠা চাকুরিতে যোগ দেওয়া সবই পাকিস্তানের রাজধানী করাচিতে। কৃষ্ণকলি একজন চৌকোশ মেয়ে। কথা-বার্তা, ব্যক্তিত্বে গানে, সায়েরি সর্ব বিষয়ে পারদর্শী। পিতা করাচিতে পি. আই. ডি. সি'তে চাকুরিরত কর্মচারি। মেয়েকে ইন্টারমেডিয়েট পড়িয়ে বিয়ে দিয়ে দিলেন এক ব্যবসায়ী লোকের সাথে। মনে হয়েছিল মেয়ে জামাই ভাল ব্যবসায়ী পয়সা আলা। কিছু দিনের মধ্যেই ভুল ভেঙে গেল। জামাই কথায় পটু ছোটখাট ব্যবসা করে অগত্যা সাংসারিক টানা পোড়নের কারণে মরিয়মের পিতা তদবির করে মেয়েকে নিজ অফিসের (পি, আই, ডি, সি.) জুনিয়র ক্লার্ক পদে বহাল করে দেন।
মরিয়ম তার স্মার্টনেস, মেধা, সৌন্দর্য সবকিছু দিয়ে অল্পদিনেই সকলের প্রিয়পাত্র হয়ে গেল। সমস্ত কর্মচারি বিশেষ করে বাঙালিদের সুবিধা, অসুবিধা নিয়ে সাংগঠনিক ভাবে সে আন্দোলন শুরু করলো। এ দিকে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাকে গুরুত্ব দেওয়া শুরু করে। কিছুদিনের মধ্যে সে জুনিয়ার এসিস্টেন্ট থেকে সিনিয়ার এসিস্টেন্ট পদে উন্নীত হলো ।
এদিকে মি: শরিফ, সিনিয়ার এক্সিকিউটিভ যিনি বি.আই. ডিসি. বিল্ডিং এর তিনতলা থেকে মরিয়মের আসা যাওয়া চলাফেরা উৎসুক নয়নে দেখছিলেন তারও একটা অতীত আছে।
মি: শরিফের পিতা পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে খাদ্য বিভাগে চাকুরি নিয়ে করাচিতে পরিবার নিয়ে বসবাস শুরু করেন।
সে সুবাদে মি: শরিফ পড়া লেখা করাচিতে করেন। ইউনিভার্সিটিতে পড়ার সময় এক পাকিস্তানী মেয়ের সাথে প্রেম। মেয়েটির নাম মেহ্জাবীন, ধনির দুলালি। মেহ্জাবীন ওদের বাসায় শরিফকে নিয়ে যায় ও পরিবারের সকলকে পরিচয় করে দেয়।
মেহ্জাবীনদের বিরাট বাড়ি, গাড়ি, বাগানবাড়ি, ইন্ডাস্ট্রি। বিরাট ও ঐশ্বর্য দেখে মি: শরিফের লোভ হলো, মেহ্জাবীনের বলগা হারা জীবনের সাথে ঘুরে বেড়াল। এক সময় শরিফ পিতাকে মেহ্জাবীন কে বিয়ের ব্যাপারে কথা বললো। পিতা এভাবে ধনি পরিবার অবাঙালির সাথে বিয়েতে আপত্তি করলেন। মি: শরিফ এম.এ পাশ করার পর মেহ্জাবীনকে বিয়ে করে ঘরজামাই হয়ে গেল।
শ্বশুরের সুপারিশে পি.আই.ডি.সি'তে সিনিয়ার এক্সিকিউটিভ পদে যোগদান করে। বেশ চলছিল কিন্তু কিছুদিন পরই ঘোর কেটে গেল। স্ত্রী মেহ্জাবীনের বিলাসী জীবন ফ্রি স্টাইলের চলা ফেরা একাকি ক্লাবে যাওয়া নানান পুরুষ বন্ধুদের সাথে ঘোরাফেরা ঘরে সর্বক্ষণ ফোন নিয়ে ব্যস্ত থাকা এসবে অতিষ্ট হয়ে উঠলো। সে একরাতে বাসা থেকে বের হয়ে গেল।
এমন সময় ১৯৭০/১৯৭১ খ্রি. পূর্বপাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা মুক্তিবাহিনী ও ভারতীয় যৌথবাহিনীর আক্রমন শুরু হয়ে গেছে। পশ্চিম পাকিস্তানে বাঙালিদের ধরে নিয়ে কনসেনট্রেসন ক্যাম্পে ঢুকিয়ে দিচ্ছে। বাঙালিরা পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজতে লাগলো। অনেক কষ্টে নয় মাস যুদ্ধের শেষ দিকে শরিফ এর পিতা ও মাতা অন্যান্য বাঙালি এর মধ্যে মরিয়মদের পরিবারও বিভিন্ন উপায়ে ইণ্ডিয়া হয়ে বাংলাদেশে ফিরে এলো ।
মি: শরিফ পালিয়ে আসার আগে স্ত্রী মেহ্জাবীনকে তালাক নামা পাঠিয়ে দিল। বাংলাদেশে ফিরে এসে মি: শরিফ তার কাগজপত্র দেখিয়ে যে অফিস মতিঝিলে পি.আই.ডি.সি (পাকিস্তান ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট কর্পোরেশন) ছিল বাংলাদেশ স্বাধীনের পর সেটা বি.আই.ডি.সি নাম হলো সেখানে একই সিনিয়ার এক্সিকিউটিভ পদে যোগ দিল ।
একইভাবে মরিয়ম সিনিয়ার এসিস্টেন্ট পদে যোগ দিল। মজার ব্যাপার হলো উভয়ে একই অফিসে আছে, দুজন দুজনকে জানে কিন্তু শরিফ তার বৈবাহিক জীবনের সম্পর্ক ছেদের কারণে ভীষণভাবে গম্ভীর হয়ে গেছে বলতে গেলে অযাচিত অপ্রয়োজনে কারও সাথে কথা বলেনা ।
(৩)
কৃষ্ণকলি দাবি দাওয়ার ব্যাপারে আন্দোলনে যাওয়ার আগে ম্যানেজমেন্টের সাথে দেখা করতে চাইল। ম্যানেজিং ডাইরেকটর অন্যান্য ডাইরেকটারস, সিনিয়ার অফিসিয়ালদের নিয়ে কর্মচারিদের মুখপাত্র কৃষ্ণকলিকে নিয়ে সভা করলেন। সভায় জানানো হলো কর্মচারিদের দাবি দাওয়ার ব্যাপারে মন্ত্রণালয়ে জানানো হয়েছে আশা করা যাচ্ছে ব্যাপারটি অতি সত্তর সুরাহা হবে । কৃষ্ণকলি তেজদীপ্ত কণ্ঠে বললো “স্যার অনেক অপেক্ষা করা হয়েছে ধৈর্য্যের বাঁধ ভেঙে গেছে। একটা কিছু না হওয়া পর্যন্ত সমস্ত কর্মচারিবৃন্দ নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে কোন পক্ষই, আর কথা বাড়ালো না। মি. শরিফকে সমন্বয়কারী হিসাবে কাজের দায়িত্ব দেওয়া হলো। কৃষ্ণকলি আগামী শুক্রবারের পার্টির নিমন্ত্রিত অতিথিদের সাময়িকভাবে দাওয়াত বাতিল করলো।
পরদিন মি: শরিফ অফিসে আসার জন্য ড্রাইভারের অপেক্ষা করে অগত্যা নিজের গাড়ি চালিয়ে অফিসে চলে এলো। দূর থেকে দেখলো অফিসের সামনে কর্মচারিদের জটলা। আস্তে আস্তে অফিসে প্রবেশ করলো। কৃষ্ণকলি তখন জালাময়ী বক্তৃতা দিয়ে যাচ্ছে “ভাইয়েরা আমার নব্য স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশ গড়ার উদ্দেশ্যে আমরা আমাদের সমস্ত শ্রম উজাড় করে দিচ্ছি। অথচ আমাদের ন্যায্য দাবি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ মেনে নিচ্ছেনা। আমরাও এভাবে চলতে দিতে পারিনা। আজকে আমরা অর্ধ দিবস ধর্মঘট পালন করবো। যদি কালকের মধ্যে কোন সুরাহা না হয় তবে আমরা সর্বাত্বক আন্দোলনে যাব।'
মি: শরিফের সাথে একবার কৃষ্ণকলির চোখাচোখি হলো। কৃষ্ণকলি ক্ষণিকের জন্য কিছুক্ষণ চুপ থেকে আবার বক্তৃতা দেয়া শুরু করলো মি: শরিফের সুন্দর পৌরষদীপ্ত দেহ, গাম্ভীর্যপূর্ণ চেহারা, তীক্ষ্ণ চাহনি এসবের জন্য সকলেই সমীহ করতো ।
কৃষ্ণকলি যখনি মি. শরিফকে দেখতো তখনি একটি সালাম দিয়ে কেমন অবাক হয়ে চেয়ে থাকতো, সকলেই তার সাথে গল্প করার জন্য উদগ্রীব হয়ে থাকে অথচ এই ভদ্রলোক তাচ্ছিল ভরে তার দিকে না তাকিয়ে সোজা চলে যায় । মি. শরিফ সোজা নিজ কক্ষে গিয়ে প্রথমে স্থির হয়ে বসে চিন্তা করলো মরিয়ম লড়াকু সাহসী একটি মেয়ে যে কোন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। মরিয়মের এই দিকটা শরিফ সাহেবের খুব ভাল লাগে। ভাবতে লাগলো এই আন্দোলনকে অংকুরেই থামিয়ে দিতে হবে। অন্যথায় এই কর্পোরেশন ও দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষতি হয়ে যাবে।
মি: শরিফ আলোচনার জন্য কৃষ্ণকলিকে ডেকে পাঠালো কৃষ্ণকলি লিডারশিপ এর দায়িত্ব আরেকজনকে বুঝিয়ে দিয়ে সোজা মি: শরিফের চেম্বারে দরজা ঠেলে বললো “আসতে পারি” শরিফ দেখলো কৃষ্ণকলির ঘর্মাক্ত মুখ ‘কয়েকটি চুল মুখের উপরে এসে গেছে” উত্তেজিত পটল চোরা চোখ আরেকটু বিস্ফরিত। এই প্রথম দুজন দুজকে এত কাছ থেকে দেখছে। মি: শরিফ এই প্রথম কথা বললেন- “মিসেস মরিয়ম বসুন।” মরিয়ম বসেই অনুমতি নিয়ে কথা শুরু করলো ।
স্যার আমরা একই অফিসে করাচি থেকে কাজ করে আসছি অথচ আপনার সঙ্গে কোন কথা বলার সুযোগ কখনও হয়নি। আমরা আজ মাঠে নেমেছি সত্য ও ন্যায্য দাবি নিয়ে যা উপেক্ষিত হওয়া উচিত নয় ।
এবার মি: শরিফ তার গাম্ভীর্য বজায় রেখে বলতে শুরু করলেন শুনুন বিষয়গুলি নিয়ে উদ্যোগ গ্রহণ করতে যাচ্ছি। প্রথমত ভাবতে হবে যুদ্ধবিদ্ধস্ত একটি দেশ একে এখন গড়ার সময় যে কোন হঠকারিতা এই কর্পোরেশন এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত করবে তবে কর্মচারিদের দাবিগুলো সঠিক।
২৯ দাবিগুলো যাতে পর্যায়ক্রমে বিবেচিত হতে পারে এর জন্য আজকেই মন্ত্রণালয়ে যাচ্ছি। আপনাদের আন্দোলনের ধারা চার দিনের জন্য মূলতবি রাখুন। কৃষ্ণকলি কিছুক্ষণ মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বললো স্যার কিছু একটা করুন আমি এদের সামাল দিচ্ছি।' কৃষ্ণকলি বের হয়ে এসে কর্মচারিদের নিয়ে সভা করে, আন্দোলন চার দিনের জন্য বন্ধ রাখলো ।
(8)
মি. শরিফ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে কথা বলে মন্ত্রণালয়ে সভা করতে চলে গেল বিস্তারিত আলাপ শেষে তিনটি বিষয় নীতিগত ভাবে বিবেচনা করার সিদ্ধান্ত গ্রহণ করা হলো। ফিরে এসে মি. শরিফ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সাথে বসে, সি.বি.এর লোকজন কৃষ্ণকলিসহ সরাসারি আলোচনা ও সিদ্ধান্তে আসলো:- ক) কর্মচারিদের মেধা ও যোগ্যতার ভিত্তিতেও প্রয়োজন অনুসারে কর্মকর্তা পদে উন্নতির বিবেচনা করা যাবে ।
খ) মহার্ঘ্য ভাতা ও বাড়িভাড়া তিন ধাপে বৃদ্ধি করা হবে। সি.বি.এ নেতাদের নিকট থেকে মুচলেকা নেওয়া হলো যাতে এক বৎসরের মধ্যে কোন ধরনের ধর্মঘট/আন্দোলন না হয় ৷
বিকেলে ছুটির পর কৃষ্ণকলি মি: শরিফের কক্ষের সমনে উপস্থিত হয়ে দরজা ঠেলে হাসি দিয়ে বললো “স্যার আসতে পারি” “আসুন” বলে গাম্ভীর্য বজায় রেখে শরিফ ব্রিফকেস গোছাতে লাগলো। কৃষ্ণকলি তার লিলায়িত ভঙিতে বললো “স্যার বেশি তাড়া না থাকলে কিছুক্ষণ বসতে পারি?”
ঠিক আছে বসুন বলে মি: শরিফ নিজে বসে পড়ে কিছুক্ষণের জন্য তাকিয়ে রইল। কৃষ্ণকলি বলতে লাগলো “আপনার ব্যাপারে আমার অনেক কৌতূহল। শরিফও বললো “হ্যাঁ কৌতূহল আমারও আছে। তবে কাজের প্রতি মনোযোগী হওয়ার উপদেশ দিচ্ছি। কৃষ্ণকলি বললো "স্যার এতটুকু জানি আপনি নীতিবান কাজ নিয়ে আপনি সবসময়ে ব্যস্ত থাকেন। তবে কাজের বাইরেও একটা জগৎ আছে। কেন যেন অনেক দিন মনে হয়েছে। আপনি বড় একা।” মি: শরিফ অনেকটা আনমনা হয়ে গেল। হঠাৎ তড়িঘড়ি করে উঠে পড়লো । কী করা কৃষ্ণকলি সেদিনের মত বের হয়ে এলো।